1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচে মানিকছড়ি একাদশ চ্যাম্পিয়ন ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা তীব্র লোডশেডিং এ আমতলীর অতিষ্ট জনজীবন কয়রায় সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ এসএসসিতে শতভাগ অকৃতকার্য, ঠাকুরগাঁওয়ের ৫ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ গৌরনদীতে সাংবাদিক-রাজনীতিবিদ সোলায়মান তুহিনকে নিয়ে অপপ্রচারের অভিযোগ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি ১৫ বস্তা সার আটক, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা গৌরনদীতে অসুস্থ কবি সাহিত্যিকদের রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত আগামীকাল সন্ধ্যা ৬টায় প্রকাশ হচ্ছে কণ্ঠশিল্পী শিমুল হাসান ও ঝিনুক ‘পাষান’ গৌরনদীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা—ময়নাতদন্ত ও তদন্তেই বেরিয়ে আসবে প্রকৃত রহস্য

কুমিল্লায় আইনজীবী ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

কুমিল্লায় আইনজীবী ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে আইনজীবীদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী আইনজীবীরা এডভোকেট মোঃ শুক্কুর আলী সাফি ও তার ভাই এডভোকেট জুবায়ের হোসেন এবং তাদের পরিবারের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা প্রতিবাদে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ঘটনার প্রেক্ষিতে এডভোকেট মোঃ শুক্কুর আলী সাফি বাদী হয়ে কুমিল্লা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন।মামলা সূত্রে জানা যায় , গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা রাতে এডভোকেট শুক্কুর আলী তার ভাই ছুটির দিনে বরুড়া উপজেলার বিলপুকুরিয়া গ্রামের বাড়িতে যান।

রাত আনুমানিক ৭ টায় বিলপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে মামলার বাদী এডভোকেট শুক্কুর আলী সাফির বাবা বাড়ির পাশে দোকানে বসা ছিল এ সময় পূর বরুড়া উপজেলার নোয়াদ্দা গ্রামের মোহাম্মদ জালাল মিয়ার ছেলে শাওন, বিলপুকুরিয়া গ্রামের নুরুল আমিনের ছেলে সাজ্জাদ হোসেন, একই গ্রামের দুলাল মিয়ার ছেলে রাব্বি মিয়া, শফিকুল ইসলামের ছেলে মারুফ মিয়া, তোতা মিয়ার ছেলে রিপন হোসেন, জসীমউদ্দীনের ছেলে জিসান, নুরুল ইসলামের ছেলে সারোয়ার, সোলায়মান মিয়ার ছেলে সামির, আবুল কালাম এর ছেলে সুমন, আবদুর রবের ছেলে রাকিব মিয়া, বাচ্চু মিয়ার ছেলে অরুণ মিয়া, আলম মিয়ার ছেলে মনা মিয়া, সহ অজ্ঞাত নামা ৭-৮ জন সন্ত্রাসী মিলে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে।

সন্ত্রাসীদের ধার্যকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ছায়েদ আলীকে উল্লেখিত সন্ত্রাসীরা হামলা চালায় এ সময় মামলার বাদী এডভোকেট শুক্কুর আলী শাফী ও তার ভাই এডভোকেট জুবায়ের হোসেন ঝলম থেকে এসে ডাক দোহাই দি‌য়ে ‌নিজ বশত বাড়িতে গে‌লে সন্ধ‌্যা ৭.৩০ ঘ‌টিকায় উল্লেখিত সন্ত্রাসীরা হাতে থাকা বিভিন্ন অস্ত্র শস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে পিটিয়ে শুক্কুর আলী শাফী ,তার ভাই এড‌ভো‌কেট যুবা‌য়ের হো‌সেন ও বাবা কে গুরত্বর আহত করে। পরে বরুড়া থানা পুলিশের সহায়তায় হাসপাতালে চিকিৎসা নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, এডভোকেট কাইমুল হক রিঙ্কু, এডভোকেট মুস্তাফিজুর রহমান লিটন, এডভোকেট আব্দুর রাজ্জাক, এডভোকেট আনিছুল হক মিঠু, এডভোকেট কামরুজ্জামান বাবুল,বাদীপ‌ক্ষের আইনজী‌বি এডভোকেট কাজী আব্দুল কাইয়ুম মিন্টুসহ শতা‌ধিক আইনজী‌বি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD