1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট! রাতের আঁধারে ১০৩ পরিবারের ঘরে ‘ঈদের হাসি’ পৌঁছে দিল হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন আস্থার আলো আনোয়ারার ফাউন্ডেশন’র পুরষ্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২ তিতাসে গোমতী নদীর পাড়ে ভেকু মেশিনের তাণ্ডব: মাটি লুটে কোটি টাকার বাণিজ্য, নীরব প্রশাসন লাল শাড়িতে বরণ হলো না মিতুর: এক নিমিষেই নিভে গেল ১৪ প্রাণ, স্তব্ধ স্বজনরা আশুলিয়ায় মাদরাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন আশুলিয়ায় চিশতিয়া দরবার শরীফের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পদে মনোনীত খোন্দকার কাওসার হোসেন সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার পিতা-মাতা ও বোনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ও ইফতার মাহফিল

সাভারে পূর্বশত্রুতার জেরে দোকান ও বাড়িতে হামলা, লুটপাট

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৩ বার পড়া হয়েছে

সাভারে পূর্বশত্রুতার জেরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করলে ভুক্তভোগীর বাড়িতেও দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সাভারের ব্যাংক টাউন এলাকায় হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে ওই এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী সালেহা বলেন, তার বাড়ি নির্মাণের কাজে বাধা দিয়ে চাঁদা দাবি করেন স্থানীয় কয়েকজন যুবক। চাঁদা না দেয়ার বিরোধের জেরে তার বিকাশের দোকানে হামলা চালিয়ে তাকে মারধর এবং নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এ সময় বাধা দিলে তার ছেলেকেও আহত করে তারা।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত‌ ৮টায় স্থানীয় সেলিম, শিহাব, শিরিনা বেগমসহ অজ্ঞাত ১০-১২ জন কাঠের লাঠি, লোহার রড নিয়ে ভুক্তভোগীর বিকাশের দোকানে হামলা করে ভুক্তভোগীর তলপেটে লাথি মারে ও এলোপাথাড়ি মারধর করে। তার চিৎকারে ছেলে আসিফ ইসলাম এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়। এ সময় ভুক্তভোগীর গলায় থাকা দুই ভরির স্বর্ণের চেইন, নগদ ২ লক্ষ ১০ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে হামলাকারীরা। যার মোট মূল্য ৪ লক্ষ ৬০ হাজার টাকা। এছাড়া ভুক্তভোগীর শ্লীলতাহানির চেষ্টাও করে হামলাকারীরা।

ঘটনার পর সাভার মডেল থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সালেহা। বিষয়টি জানতে পেরে রাত ১২টার দিকে অভিযুক্তদের নেতৃত্বে ৫০-৬০ জন ভুক্তভোগীর বাড়িতে হামলার চালায়। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির আশেপাশে মহড়া দেয় সন্ত্রাসীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে দ্রুত পালিয়ে যায় সন্ত্রাসীরা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, বিষয়টি তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD