1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  4. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  5. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  6. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  7. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  8. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  9. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা জনস্বাস্থ্য ঝুঁকিতে রেখে মাংস বিক্রি, ধামরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় গৌরনদীতে সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে জহির উদ্দিন স্বপন গৌরনদী টিটিসির অধ্যক্ষ ও হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মাদকের স্বর্গরাজ্যে পরিণত গৌরনদী, জিরো টলারেন্স কতটা কার্যকর চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় নদী থেকে নারীর লাশ উদ্ধার

সাভারে শ্রেণিকক্ষে আটকে ১৫ শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে
সাভারে শ্রেণিকক্ষে আটকে ১৫ শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধি ॥ ঢাকার সাভারের জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি ল্যারোটরি স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের রুমে আটকে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ অভিভাবকরা অধ্যক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

জানা গেছে, সাভারের ছায়াবীথি এলাকায় অবস্থিত ওই শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সময় শিক্ষকদের দ্বারা শিক্ষার্থীদের নির্যাতন করা হয় বলে অভিযোগ আছে। অভিভাবকরা এসব বিষয়ে বিভিন্ন সময় প্রতিবাদ করলেও স্কুলের কর্তাব্যক্তিরা এ ব্যাপারে কোন ব্যবস্থা গ্রহণ করেননি।

এরই ধারাবাহিকতায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোববার (১১ মার্চ) বিকেলে বিভিন্ন ক্লাসের প্রায় ১৫ জন শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে আটকে রেখে শারীরিক নির্যাতন করেন জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি ল্যাবরোটরি স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ সোহেল রানা।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানান, স্কুলে ক্রিকেট টুর্নামেন্টে বিজয় লাভ করেন স্কুলের একটি দল। ঐ দলটি বিজয়ের আনন্দে স্কুলের একটি শ্রেণিকক্ষে সাউন্ড বক্সে আইপিএলের গান বাজিয়ে আনন্দ করতে থাকে।

সাভারে শ্রেণিকক্ষে আটকে ১৫ শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ

এ সময় জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি ল্যাবরোটরি স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ সোহেল রানা কয়েকজন শিক্ষক নিয়ে ওই শ্রেণিকক্ষে গিয়ে দরজা আটকে দেন। এরপর শিক্ষার্থীদের হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সেই মোবাইল দিয়ে আঘাত করেন তাদের। তিনি আরও ক্ষীপ্ত হয়ে কক্ষে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে প্রায় ১৫ জন বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীদের পিটিয়ে জখম করেন। অধ্যক্ষের এই পেটানোর ঘটনায় কয়েকজন শিক্ষার্থীর শরীরে রক্ত দেখা গেছে। অনেকক্ষণ পরে শ্রেণিকক্ষ থেকে মুক্ত হয়ে শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পরে। ঘটনাটি অভিভাবক মহলে জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়েন তারা।

এ ব্যাপারে জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি ল্যাবরোটরি স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ সোহেল রানা বলেন, শিক্ষার্থীরা অশ্লিল গান বাজিয়ে উল্লাস করায় তাদের শাসন করা হয়েছে। এ সময় তাদের চড়-থাপ্পর মারা হয়েছে।

সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতুর্জা আহসান শরীফ বলেন, শিক্ষার্থীরা বিষয়টি অবগত করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান বলেন, এভাবে শিক্ষার্থীদের রুমে আটকে পেটানো একটি অমানবিক কাজ। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD