1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা আর্জেন্টিনার স্কাল ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক দূত হলেন ডালটন জহির ভাইরাল ভিডিও ঘিরে আশুলিয়ার ধামসোনায় চাঞ্চল্য, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ফোরামের উপদেষ্টার ছেলের মৃত্যু গৌরনদীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ​জার্মানিতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের ‘রক্তে জুলাই’: যুক্ত হচ্ছেন আসিফ মাহমুদ ও মোস্তফা সরয়ার ফারুকীসহ বিশিষ্টজনেরা আধুনিক নির্মাণ, হৃদয়ছোঁয়া গল্প ও দৃষ্টিনন্দন চিত্রায়ণে দর্শকদের মন জয় করতে আসছে NH Cinematic BD-এর নতুন আয়োজন মানিকছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, সভাপতি পারদর্শী বড়ুয়া কয়রায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

রমজান আলী হত্যাকাণ্ডের প্রধান আসামি পিচ্চি রাজাসহ পাঁচ জনকে গ্রেফতা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৩১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ
যশোর রমজান আলী হত্যাকাণ্ডের প্রধান আসামি রাজা ওরফে পিচ্চি রাজাসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। যশোর সদর, বাঘারাপাড়া ও শার্শা উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, চার রাউন্ড গুলিসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে।

গতকাল সোমবার (১২ মার্চ) সন্ধ্যায় র‌্যাব-৬ যশোর কার্যালয়ে সংবাদ র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, গত ৮ মার্চ রাত ১০টার দিকে শহরের রেলগেট কলাবাগান এলাকায় আলোচিত সন্ত্রাসী রমজান আলীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পিচ্চি রাজা ও তার সহযোগীরা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় রমজানের মা পরদিন যশোর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

তিনি আরও বলেন, মামলার এজাহারনামীয় আসামিদের গ্রেফতারের জন্য র‌্যাবের একাধিক দল মাঠপর্যায়ে কাজ শুরু করে। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাতে সদর রেলগেটের ইসমাইল কলোনি থেকে আসামি শাওন ডাকনাম পটকে শাওন (২২) এবং ইবাদুল (২৫)কে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে একই রাতে যশোর শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে সুমন ওরফে ট্যাটু সুমন (২৮), ওবাঘারপাড়া উপজেলার চাড়াবিট এলাকা থেকে তুহিন (২৮), শার্শা উপজেলার দাদখালী গ্রাম থেকে প্রধান আসামি পিচ্চি রাজাকে (২৫) গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তিতে সদর রেলগেট চোরমারা দিঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি, দুটি চাকু, তিনটি চায়নিজ কুড়াল ও একটি দা উদ্ধার করা হয়।

গতসোমবার রাতে তাদেরকে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে। সেই সঙ্গে নতুন করে অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD