1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
​জাতীয় পর্যায়ে অনন্য স্বীকৃতি: দেশসেরা শিক্ষিকা হলেন ঠাকুরগাঁওয়ের মালেকা মোকররমা সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক নানা আয়োজনে নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা

ভাগের ১৩ টাকা নিয়ে সংঘর্ষে আহত ২২

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

মাদারীপুর : পিকনিক থেকে ফেরার পর বেঁচে যাওয়া টাকা নিয়ে সংঘর্ষে মাদারীপুরে ২২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় ও আহতদের সঙ্গে কথা বলে যানা যায়, উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া এলাকার ‘নৃত্যানন্দ স্মৃতি ক্লাব’’-এর উদ্যোগে  বুধবার ৭২ জনের একটি দল পিকনিকের জন্য নড়াইল যায়। সেখান থেকে ফেরার পর সব খরচ মিটিয়ে এক হাজার টাকা অবশিষ্ট ছিল। এই টাকা নিয়ে গাড়িতে বসে মিল্টন হালদার ও প্রকাশ বৈরাগীর মধ্যে কথা কাটাকাটি হয়। রাতে গাড়ি থেকে নেমেও তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে অন্যরা বিষয়টি সমাধান করে দেয়।

এ ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে অমল হালদারের ওপর হামলা করে প্রতিপক্ষ। এরপর উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়ে ২২ জন হাসপাতালে চিকিৎসাধীন।

আহতরা হলেন অমল হালদার, সুমন হালদার, রাধিকা হালদার, লিটন হালদার, বিপ্লব হালদার, মনমোহন মন্ডল, শ্যামল হালদার, রয়েন হালদার, বিশু হালদার, মানিক হালদার, অখিল হালদার, নারায়ণ হালদার, পরিতোষ হালদার, খিরোদ বৈরাগী, অধীর রায়, মুনমত রায়, রতন শিকদার, প্রকাশ বৈরাগী, শান্ত মন্ডল, বাবুল মৃধা।

দীপক নামে স্থানীয় একজন বলেন, যে টাকা বাড়তি ছিল তা ভাগ করলে প্রতিজনের ১৩ থেকে ১৪ টাকা করে ভাগে পড়ে। সেই টাকা নিয়েই এই ঘটনা। গাড়িতে বসে সবাইকে এক হাজার টাকার কিছু খাইয়ে দিলে এতো বড় ঘটনা ঘটতো না।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাউদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD