1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ক্ষমতার অপব্যবহার না করতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করলেন তথ্যমন্ত্রী ‎গৌরনদীতে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর উপস্থিতিতে বৃক্ষমেলা উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা-ক্রীড়া সামগ্রী বিতরণ” ধামরাইয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু বন্যাদুর্গত মানুষের পাশে ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রাম ও কক্সবাজারে ত্রাণ বিতরণ কয়রায় মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ,মাথায় ঋণের বোঝা,জীবনের চরম ট্র্যাজেডিতে আত্মহত্যা করেছে ইউপি সদস্য আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী প্রফেসর ড. রামদুলাল রায়ের রোগ মুক্তির জন্য গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত ধামরাইয়ে দেবরবধূকে ধর্ষণের অভিযোগে ভাসুরের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বদলে প্রভাব বিস্তারের অভিযোগ, গাংনীর কাজীপুরে আলোচনায় টুটুল

বেনাপোল পৌর মেয়র নাসির উদ্দিন সভাপতিত্ব করেন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ মঙ্গলবার শহরের সানরুফ হোটেলে পৌরসভার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে যান্ত্রিক পদ্ধতিতে পয়ঃবর্জ্য বা মল ব্যবস্থাপণা সেবা ‘সবুজ সেবা’ সম্পর্কে উৎসাহিত করণ এবং সেবা গ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

মেয়র নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদ হোসেন, বেনাপোল পৌরসভার সচিব সাইফুল ইসলাম বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা বি এম রনি, প্যানেল মেয়র কামরুন্নাহার আন্না, মজনুর রহমান মজনু, কাউন্সিলর শাহিনুর রহমান শাহীন, শহরের শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিগন।

মেয়র নাসির উদ্দিন বলেন, বেনাপোল পৌরসভা ‘সবুজ সেবা’ নামক যান্ত্রিক পদ্ধতিতে অর্থাৎ ভেকুট্যাগের মাধ্যমে সেপটিক ট্যাংক/পিট থেকে মল অপসারণ করায় দুর্গন্ধ না ছড়ায়, মল পরিবেশের সঙ্গে মিশে দূষণ ঘটায়না অর্থাৎ যান্ত্রিক পদ্ধতি বা ভেকুট্যাগের মাধ্যমে মল অপসারণ এবং পরিবহণ পরিবেশের জন্য নিরাপদ এবং রোগ সংক্রমণের ঝুকি কমায়। বেনাপোল পৌরসভার এই সবুজ সেবা ব্রান্ডিং সারা দেশের পৌরসভা ও সিটি কর্পোরেশনের জন্য অনুকরনীয় হবে।

উল্লেখ্য, এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ‘ওয়াশ এসডিজি’ প্রকল্পের আওতায় নিরাপদ পয়ঃবর্জ্য ব্যবস্থাপণা নিশ্চিতে বেনাপোল পৌরসভার সক্ষমতা বৃদ্ধিসহ প্রয়োজনীয় সহযোগীতা প্রদান করছে। পরামর্শ সভায় ওয়াশ এসডিজি’র পক্ষ থেকে সিটি কো-অর্ডিনেটর সরদার লুৎফর কবীর এবং বিসিসি অফিসার নবনীতা সাহা সামগ্রিক পরামর্শ সভা পরিচালনা করেন। পৌরসভার পক্ষ থেকে মডারেটর হিসেবে ছিলেন বিসিসি ফোকাল হাফিজুর রহমান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD