1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এ্যাড.এস,এম মনির ‎ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন গণঅধিকার পরিষদ নেতা সাংবাদিক সোলায়মান তুহিন পৃথক তিন সড়ক দুর্ঘটনায় গৌরনদীতে নিহত ৩, আহত ৪ ‎রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা: তথ্যমন্ত্রীর সঙ্গে ইলিয়াস মিয়ার সৌজন্য সাক্ষাৎ মদনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? ধামরাইয়ে গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন মারমা সম্প্রদায়ে বিরুদ্ধে মিথ্যাচারে প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন রামিসা হত্যার বিচারের দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পার্বতীপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড আশুলিয়ায় মৃত মুরগী প্রক্রিয়াজাত করে খাদ্যপণ্য তৈরির অভিযোগ, তথ্য সংগ্রহ করায় সাংবাদিকদের অবরুদ্ধ

রাণীশংকৈলে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মঙ্গলবার (২৬ মার্চ) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়।

এ উপলক্ষে এদিন সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘি স্মৃতিসৌধে তোপধ্বনির মধ্য দিয়ে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সকাল ৯ টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে বিভিন্ন প্রতিষ্ঠানের কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। একই মাঠে সকাল সাড়ে ১০ টায় ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সংবর্ধনা, আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সাবেক এমপি ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ওসি সোহেল রানা, আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী। আরো বক্তব্য রাখেন, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বিদেশী চন্দ্র রায়, রিয়াজুল ইসলাম, হাবিবুর রহমান ও মুক্তিযুদ্ধকালিন কমান্ডার সিরাজুল ইসলাম প্রমুখ।

স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের অবদান কথা তুলে ধরেন। এছাড়াও অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি মোবারক আলীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা সকরে সহ-অধ্যাপক প্রশান্ত বসাক ও উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।পরে বিভিন্ন শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন,আবৃত্তি ও বঙ্গবন্ধুর উপর রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD