1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের দাম কমানোর সুযোগ থাকলে পুনরায় কমানো হবে: প্রতিমন্ত্রী কয়রায় শিশু সুরক্ষা ও টেকসই উন্নয়নে ‘ফেইথ ইন অ্যাকশনের প্রকল্পের সমাপনী ও দায়িত্ব হস্তান্তর ধামরাইয়ে প্রেমিকার বাড়িতে প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার, মা-মেয়ে আটক আশুলিয়ায় প্রীতি গ্রুপের সামনে শ্রমিকদের মানববন্ধন, ক্ষতিপূরণ ও পাওনা পরিশোধের দাবি গৌরনদীতে ১ নম্বর ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে মেম্বার পদপ্রার্থী রুহুল আমিন বেনাপোল স্থলবন্দরে রাজস্ব ফাঁকি ও চোরাচালান কঠোর বার্তা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে কয়রায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গৌরনদীতে মাদক ব্যবসা ছেড়ে প্রশাসনের কাছে চারজনের আত্মসমর্পণ ধামসোনা ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দিল মোহাম্মদ দিলু নির্বাচিত গৌরনদীতে দ্রুত ভূমিসেবা নিষ্পত্তি, প্রশংসিত এসিল্যান্ড মেহেদী হাসান

ঠাকুরগাঁওয়ে পুলিশি অভিযানে বিভিন্ন মাদকসহ ৭ জন গ্রেফতার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে পুলিশি অভিযানে বিভিন্ন মাদকসহ ৭ জন গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক (পিপিএম-সেবা)এর দিক-নিদের্শনায় জেলায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গতকাল বুধবার ২৭ মার্চ বিভিন্ন থানায় মাদক বিরোধী পুলিশি অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট,০৫ বোতল ফেন্সিডিল, ২০০ গ্রাম শুকনো গাঁজা এবং ৩০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ মোট ৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে,জেলার বালিয়াডাঙ্গী থানার বড় পলাশবাড়ী বড়গাছিয়া গ্রামের ইসকেন্দার আলীর বসতবাড়ী সংলগ্ন উওরপার্শ্বে পাকা রাস্তার উপর থেকে ২০০ (দুইশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ উপজেলার দুওসুও গ্রামের মোজাম্মেল হক ওরফে মোজামের ছেলে জুয়েল রানা (২৪) কে গ্রেফতার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

এদিকে হরিপুর থানা পুলিশের অভিযানে সদর ইউনিয়নে (হরিপুর) খোলড়া মহারাজ ধাম দূর্গা মন্দিরের পশ্চিম-উত্তরে হরিপুর হইতে খোলড়া গামী পাঁকা রাস্তার উপর থেকে ৩০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ পশ্চিম তোররা গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে আজানুল হক (৩২) ও একই গ্রামের এরশাদ আলীর ছেলে হালিমউদ্দিন (২০)কে গ্রেফতার করে। একইদিনে হরিপুর ফালডাঙ্গী চৌরাস্তা মোড়ের পশ্চিম পার্শ্বে পাঁকা রাস্তার উপর থেকে ২০০ (দুইশত) গ্রাম শুকনা গাঁজা উদ্ধারসহ উপজেলার নন্দগাঁও (পাবনা পাড়া) এলাকার আব্দুল মান্নান তিসতির ছেলে নুর ইসলাম (২২) এবং একই এলাকার আব্দুল আলীমের ছেলে মো.আপন (২০) কে গ্রেফতার করে হরিপুর থানা পুলিশ।

অপরদিকে পীরগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে উপজেলার জাবরহাট ইউনিয়নের হাটপাড়া গ্রামের ফরিদুল ইসলামের বসতবাড়ী থেকে ০৫ (পাঁচ) বোতল ফেন্সিডিল উদ্ধারসহ উপজেলার করনাই হাটপাড়া গ্রামের মাহাতাব আলীর ছেলে ফরিদুল ইসলাম(৪৫) এবং একই গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে মাহাতাব আলী (৭৫) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের নিজ নিজ থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলা সদর থানায় ০৫টি, রাণীশংকৈল থানায়- ০২টি, বালিয়াডাঙ্গী থানায়- ০১টি, রুহিয়া থানায়- ০৩ টি, ভূল্লী থানায়- ০১টি ও হরিপুর থানায়- ০১ টিসহ সর্বমোট ১৩ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক (পিপিএম-সেবা) বৃহস্পতিবার ২৮ মার্চ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের জেলা জেল হাজতে পাঠানো হয়েছে। সকল প্রকার অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে জেলা পুলিশ সবসময় তৎপর। এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD