1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট! রাতের আঁধারে ১০৩ পরিবারের ঘরে ‘ঈদের হাসি’ পৌঁছে দিল হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন আস্থার আলো আনোয়ারার ফাউন্ডেশন’র পুরষ্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২ তিতাসে গোমতী নদীর পাড়ে ভেকু মেশিনের তাণ্ডব: মাটি লুটে কোটি টাকার বাণিজ্য, নীরব প্রশাসন লাল শাড়িতে বরণ হলো না মিতুর: এক নিমিষেই নিভে গেল ১৪ প্রাণ, স্তব্ধ স্বজনরা আশুলিয়ায় মাদরাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন আশুলিয়ায় চিশতিয়া দরবার শরীফের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পদে মনোনীত খোন্দকার কাওসার হোসেন সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার পিতা-মাতা ও বোনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ও ইফতার মাহফিল

মাথাগোঁজার একটু ঠাঁই চাইলেন স্বামীপরিত্যক্তা হায়াতন নেছা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ২৬৩ বার পড়া হয়েছে

রতন দে, মাদারীপুর প্রতিনিধিঃ
বয়সের ভারে শরীরে বেঁধেছে বিভিন্ন রোগের বাসা। আহার যোগাতে মানুষের বাড়িতে করতেও পারছেন না কোন কাজ। নেই কোন জায়গা জমি। অন্যের জায়গায় বাঁশের চাটির উপর ছেড়া লুঙ্গি,প্লাস্টিকের বস্তা আর একটু পলিথিন দিয়ে ঠিক যেন বাবুইপাখির বাসার মত এমন একটি ঘর তৈরি করে বসবাস করেন।

মাথাগোজার একটু ঠাই চাইলেন কাজীবাকাই ইউনিয়নের অসহায় হতদরিদ্র ও স্বামীপরিত্যক্তা হায়াতন নেছা।

সরেজমিন সুত্রে জানা যায়, মাদারীপুর জেলার ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের স্বামীপরিত্যক্তা হায়াতন নেছা(৫৫) নামে এক অসহায় হতদরিদ্র বৃদ্ধা দীর্ঘদিন যাবত বাঁশের চাটাই,ছেঁড়া লুঙ্গি আর পলিথিন দিয়ে অন্যের জায়গায় বাবুইপাখির বাসার মত ঘর তৈরি করে বসবাস করছেন। দেখার মত নেই কোন সন্তানাদি। বয়সের ভারে শরীরে বেঁধেছে বিভিন্ন রোগের বাসা। ঘরে নেই কোন খাবার।

স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের থেকেও পাননি কোন সহযোগিতা। তিনি পূর্ব মাইজপাড়া গ্রামের মৃত্যু আরশেদ আলী বেপারী মেয়ে। আপন পাঁচটি ভাই থাকলেও আসছে না তার কোন উপকারে,কারন তাদেরও কোন সহায়সম্পদ।

হায়াতন নেছা চোখের পানি ছেড়ে বলেন, আমার কেউ নেই। ১৯৮৮ সালে স্বামী তালাক দিয়ে চলে গেলে,জীবনের ভরনপোষণ চালাতে ঢাকায় গিয়ে গার্মেন্টসে চাকরি করি। করোনার সময় চাকরি চলে যায়। বয়স হয়েছে, শরীরে রোগও হয়েছে, কোন কাজও করতে পারি না।

এভাবেই ৪/৫ বছর যাবত থাকছি। বৃষ্টি আইলে ভিজে যায় সব। চেয়ারম্যান মেম্বারের কাছে কতবার গেছি,এক কেজি চাউলও দিল না। আমি একটু মাথাগোঁজার ঠাই চাই।

কাজীবাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ বলেন, আমার কাছে কেউ বলেনি,তাকে সহযোগিতা করতে হবে। খুবই তাড়াতাড়ি একটি চাউলের কার্ড করে দিব।

এ ব্যাপারে ডাসার উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও)কানিজ আফরোজ বলেন, এভাবে স্বামীপরিত্যক্তা হায়াতন নেছার বসবাস করেন। আমাদেরকে কেউ কোন তথ্যদেয়নি। আপনাদের কাজ থেকে জানলাম। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD