1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচে মানিকছড়ি একাদশ চ্যাম্পিয়ন ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা তীব্র লোডশেডিং এ আমতলীর অতিষ্ট জনজীবন কয়রায় সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ এসএসসিতে শতভাগ অকৃতকার্য, ঠাকুরগাঁওয়ের ৫ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ গৌরনদীতে সাংবাদিক-রাজনীতিবিদ সোলায়মান তুহিনকে নিয়ে অপপ্রচারের অভিযোগ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি ১৫ বস্তা সার আটক, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা গৌরনদীতে অসুস্থ কবি সাহিত্যিকদের রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত আগামীকাল সন্ধ্যা ৬টায় প্রকাশ হচ্ছে কণ্ঠশিল্পী শিমুল হাসান ও ঝিনুক ‘পাষান’ গৌরনদীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা—ময়নাতদন্ত ও তদন্তেই বেরিয়ে আসবে প্রকৃত রহস্য

যশোর দেশের সকল শহিদ বীর মুক্তিযোদ্ধার স্মরণে দোয়া ইফতার মাহফিল

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২৪৮ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধি :
যশোর দেশের সকল শহিদ বীর মুক্তিযোদ্ধার স্মরণে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার যশোর সদরশহরের পাইপপট্টি এলাকায় এই ইফতার মাহফিলের আয়োজন করেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর মারুফ হোসেন খোকন। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন।

তিনি বলেন, যশোর শহরের পাইপপট্টি থেকে আমরা ছয়দফা আন্দোলনের মিছিল বের করতাম। আবার মিছিল শেষ করে এখানে এসে চা খেতাম। আওয়ামী লীগের সেই সময়ের সাধারণ সম্পাদক প্রয়াত মোশারফ হোসেনের মতো কিছু লোক আওয়ামী লীগে ছিলো বলেই সেই সময় বঙ্গবন্ধুর সকল আন্দোলন আমরা সফল করতে পেরেছিলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম উদ দ্দৌলা। তিনি বলেন, বঙ্গবন্ধুর ডাকে আমরা দেশ স্বাধীন করেছিলাম। বঙ্গবন্ধু যখন দেশ গঠনের কাজে মনোনিবেশ করেন, ঠিক তখনই স্বাধীনতা বিরোধী চক্র তাকে সপরিবারে হত্যা করে। দেশের অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মুক্তিযুদ্ধের চেতনা বির্নিমানে কাজ করছেন।

যশোর জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, দপ্তর সম্পাদক নবী নেওয়াজ মো. মুজিবুদ্দৌলা সরদার কনক, উপ-দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, সদস্য প্রফেসর মোয়াজ্জেম হোসেন, সামির ইসলাম পিয়াস, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন, দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান আনোয়ারসহ আওয়ামী লীগ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD