1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত গৌরনদীতে পঁচা-বাসি খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার অভিযোগ গৌরনদীর বার্থী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জনআস্থার প্রতীক কাইয়ুম খান — জনপ্রিয়তার শীর্ষে মেম্বার পদপ্রার্থী গবেষণার জন্য সাভারে বিএলআরআইতে আনা হলো আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সাভার-আশুলিয়ায় সতর্ক অবস্থানে যুবদল সাভার-আশুলিয়ায় ১৩ জন আটক, নাশকতার পরিকল্পনার অভিযোগ খালের দখলদার রক্ষায় স্কুলের ৬ পাকা টয়লেট অপসারণের চাপের অভিযোগ, গৌরনদীতে ক্ষোভ ‎প্রতিমন্ত্রী ভিপি নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাত; গৌরনদীর সমস্যা-সম্ভাবনা তুলে ধরলেন সোলায়মান তুহিন গৌরনদী–আগৈলঝাড়ায় মাদকের কালো সাম্রাজ্য: প্রশাসনের নীরবতায় হাত বাড়ালেই মিলছে মাদক!

ধামরাইয়ে পোশাক কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে ওডিসি ক্রাফট প্রাইভেট লিমিটেড এর পোশাক কারখানার শ্রমিকরা।

বুধবার(৩ এপ্রিল)সকালের দিকে ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের কাউন্সিল বাজার এলাকায় ওই কারখানায় এ বিক্ষোভের ঘটনা ঘটে।শ্রমিকদের অভিযোগ,ঈদের বোনাস দেওয়ার একদিন আগে বুধবার কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ জন্য কারখানা খুলে দেওয়ার দাবিতে সকাল থেকে তারা বিক্ষোভ করেন।

পরবর্তীতে শ্রমিকরা জল কামান ও লাঠিচার্জ করে তাদেরকে সরানো হয় এতে অনেক শ্রমিক আহত হয়, পরবর্তীতে বুঝিয়ে কারখানার সামনে থেকে সরিয়ে দেয় পুলিশ।শ্রমিকরা জানান, মঙ্গলবার তারা কাজ করেন। সেদিন স্টাফদের বেতন দেওয়ার কথা হলেও তা না দেওয়ায় স্টাফরা অফিসের ভেতরে কর্মবিরতি পালন করেন। শ্রমিকরা নিজেদের কাজ শেষে চলে যায়। বুধবার সকালে তারা কাজে গেলে তাদের কারখানায় ঢুকতে দেওয়া হয়নি।

শ্রমিকদের জানানো হয় বুধবার কারখানা বন্ধ। খুলবে বৃহস্পতিবার যেদিন ঈদ বোনাস দেওয়ার কথা রয়েছে। তবে এর একদিন আগে ঘোষণা ছাড়া কারখানা বন্ধ করায় শ্রমিকরা জোরপূর্বক কারখানার ভেতরে প্রবেশের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে কারখানার সামনেই বিক্ষোভ করে তারা।এক শ্রমিক বলেন, মঙ্গলবার স্টাফদের বেতন দেওয়ার কথা ছিল,তা দেয়নি। বুধবার শ্রমিকরা কারখানায় গেলে তাদের প্রবেশ করতে দেয়নি।

এ বিষয়ে ওডিসি ক্রাফট লিমিটেডের এইচআর অ্যাডমিন ম্যানেজার নুরুল ইসলামকে কল দেওয়া হলেও তিনি সাংবাদিকদের বলেন আজকে ফ্যাক্টরি বন্ধ ছিল তারপরও শ্রমিকরা বেতন ভাতার দাবিতে উত্তেজিত হয়ে কারখানায় প্রবেশ করে তখন তাদের পুলিশ দিয়ে থামানো হয়েছে।আশুলিয়া শিল্প পুলিশ ১ এর সহকারি পুলিশ সুপার রাশেদুল বারি বলেন, শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু বেতন দিতে পারে নাই কতৃপক্ষ।

এজন্য মালিকপক্ষ আজকের জন্য কারখানা বন্ধ রেখেছে। কিন্তু শ্রমিকরা কারখানায় এসে হামলা করে। আমরা শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। বর্তমানে কারখানার সামনে পুলিশ মোতায়েন রয়েছে। আমরা আইনশৃঙ্খলা বজায় রাখতে সচেষ্ট আছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD