1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া ও মিলাদ ‎কয়রায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর মৃত্যু গৌরনদী আল আমিন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তিনবার ‘বিনা ভোটে’ নির্বাচন, নিয়ম ভেঙে কানাডা সফরের অভিযোগ নলচিড়ার চেয়ারম্যান গোলাম হাফিজের বিরুদ্ধে তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি জয়নাল,সম্পাদক এন্তাজুল

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী এ্যাড: জয়নাল আবেদীন ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হযেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী এ্যাড: আবু জাফর সামসুদ্দীন পেযেছেন ৯৮ ভোট। এবং সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী এ্যাড: মোঃ এন্তাজুল হক ১২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের এ্যাড: আনিসুর রহমান খান পেয়েছেন ১১০ ভোট।

গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। রাত ৯ টায় সমিতি ভবনে ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আজিজুর রহমান। নির্বাচনে ১২টি পদে দুইটি প্যানেলের ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন ও ১ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে নির্বাচন করেন। মোট ২৪৫ জন ভোটারের মধ্যে ২৩৬ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আজিজুর রহমান বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন-সহ-সভাপতি অ্যাডভোকেট একরামুল হক,সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাহাত জামিল, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন, কমনরুম অ্যান্ড কালচারাল সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম, সদস্য অ্যাডভোকেট মনিরুজ্জামান ও মুরাদ হোসেন রানা।

অপরদিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ পরিষদ থেকে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট হাসানুজ্জামান মিলার,ট্রেজারি সম্পাদক পদে অ্যাডভোকেট হারুন অর রশিদ, সদস্য পদে অ্যাডভোকেট মোবারক আলী ও সোহেল রানা নির্বাচিত হয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD