1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পর্তুগালে নতুন পরিচয়ে বাংলাদেশি উদ্যোক্তারা: রেস্টুরেন্ট ব্যবসায় মিলছে সাড়া পশ্চিমবঙ্গে নির্বাচনের ফল নিয়ে নানা জল্পনা, পাল্টাপাল্টি দাবি তৃণমূল-বিজেপির ৩৭০০০ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ প্লেন কিনবে বিমান, চুক্তি বৃহস্পতিবার ‘মাত্র ১০ মিনিটে সব ডুবে গেছে, আমি পথে বসে গেছি’ নরসিংদীতে বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সরাইল সরকারি পাবলিক লাইব্রেরি এখন মাদকাসক্তদের অভয়ারণ্য ধামরাইয়ে বেইলি ব্রিজে আটকে পড়া নারীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস পরিকল্পনাহীন উন্নয়নে বিপাকে আশুলিয়া-সাভার, হুমকিতে জনস্বাস্থ্য ‎গৌরনদীতে ইউএনও’র সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষা

লালমনিরহাটে স্বামীর থাপ্পড়ে প্রাণ গেল স্ত্রীর

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

লালমনিরহাট : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্বামীর থাপ্পড়ে লাভলী বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী জোবায়েরকে (৪৫) আটক করেছে পুলিশ।

বুধবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের মোক্তারটারী এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আটক জোবায়ের ওই গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কিছুদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত লাভলী বেগম বাড়িতে চিকিৎসা করছিলেন। বুধবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে বিতর্ক শুরু হয় জোবায়ের লাভলী দম্পতির।

এ সময় শাসন করতে জোবায়ের তার স্ত্রী লাভলী বেগমকে দুইটা থাপ্পড় দেন। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্ত্রীর মরদেহ নিয়ে বাড়িতে ফিরে মরদেহের পাশে বসে অনুতপ্তে কান্নায় ভেঙে পড়েন জোবায়ের। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ লাভলীর মরদেহ উদ্ধার করে এবং জোবায়েরকে আটক করে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হচ্ছে। নিহতের স্বামী জোবায়েরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD