1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস আশুলিয়ায় কাউ বয় ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা আশুলিয়ায় অটোভ্যান চালককে গলা কেটে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ গ্রেপ্তার ২ কয়রায় স্বাস্থ্যসেবার মান দেখতে হাসপাতালে এমপি আবুল কালাম আজাদ ধামরাইয়ে দুর্যোগগ্রস্ত ৯ পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ বেতনের টাকার ক্ষোভে শেষ হলো প্রাণ,ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যায় সাবেক সহকর্মী গ্রেপ্তার

আশুলিয়ায় ঝুট গোডাউনে অগ্নিকাণ্ড

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

আশুলিয়া : সাভারের আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১০ এপ্রিল) দুপুর ২ টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার হারুন মণ্ডলের ভাড়া দেওয়া গোডাউনে এই আগুন লাগে।

ডিইপিজেড ফায়ার সার্ভিস জানায়,  ঝুটের গোডাউনে আগুনের খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে দুটি ইউনিট কাজে যোগ দেয়। ৪ ইউনিটের আধাঘণ্টা চেষ্টায় প্রায় তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত করে এসব তথ্য জানানো হবে। ঝুটের গোডাউনে কোনো লোক না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

জানা গেছে, মো. সাদ্দাম, মো. মিন্টু মিয়া, হেলাল উদ্দিন, এরশাদ মিয়া, সিদ্দিক মোল্লা নামের ৬ জন ব্যবসায়ী ভাড়া নিয়ে ঝুট ও ভাঙারি মালামালের গোডাউন হিসাবে ব্যবহার করে আসছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD