1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বাসে ভয়াবহ আগুন অস্ত্রভাণ্ডার থেকে ৬টি পারমাণবিক বোমা হারিয়ে যাওয়ায়, শঙ্কায় যুক্তরাষ্ট্র ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদের প্রথম অধিবেশনে থাকছেন নাফিজের লাশ বহনকারী সেই রিকশাচালক রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির দর্শক ফোরামের ইফতার মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু আনোয়ারায় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিয়াকৈরে ঈদযাত্রা নিরাপদ করতে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাভারে ছোট ভাইয়ের মারধরে বড় বোনের মৃত্যু

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে
সাভারে ছোট ভাইয়ের মারধরে বড় বোনের মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি || ঢাকার সাভারে ছোট ভাইয়ের মারধরে চিকিৎসাধীন অবস্থায় আমিনা খাতুন (৫৬) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ভাইকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।

সোমবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার শোভাপুরে নিজ বাড়িতে এ মারধরের ঘটনা ঘটে।

আমিনা খাতুন সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার শোভাপুর মহল্লার আরাফাত আলী বেপারির স্ত্রী। গ্রেপ্তারকৃত আইনুদ্দিন (৫০) সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার শোভাপুর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।

নিহত আমিনা খাতুনের ছেলে বিল্লাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমাদের বাড়ির পাশেই একটি ড্রেন রয়েছে। সেই ড্রেনকে কেন্দ্র করে বৃহস্পতিবার আমার মামা আইনুদ্দিন আমাদের বাড়িতে এসে মা-কে বকাঝকা শুরু করে। এ সময় মামা বাড়ির গেটের বাইরে গেলে মা গেট লাগিয়ে দেন। এতে মামা উত্তেজিত হয়ে পাশের বাড়ি থেকে পেয়ারা গাছের ডাল নিয়ে এসে মাকে এলোপাতাড়ি মারধর করে চলে যায়। পরে শুক্রবার সকালে মারধরের কারণে মার শরীরের অবস্থা খারাপ হওয়ায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করি। এরপরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে শনিবার সকালে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে সোমবার চিকিৎসাধীন অবস্থায় মায়ের মৃত্যু হয়েছে।

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জামান ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও মারধরের ঘটনায় জড়িত নিহতের ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD