1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, হামলায় আহত ২ বৃদ্ধ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাই উপজেলার বাইশাকন্দা ইউনিয়নের বিলবাউটিয়া এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা ও দেশীয় অস্ত্রের হামলায় ২ জন আহত করার অভিযোগ উঠেছে হৃদয় (২২), জিয়াসমিন সুলতানা আসমা (৪৫), হ্যাপী আক্তার (২৬) বিরুদ্ধে। রবিবার (২১ এপ্রিল) বেলা সাড়ে এগারোটার দিকে বিলবাউটিয়া এলাকায় ওই জমি সংলগ্ন রাস্তার পাশে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহতরা হলেন, মো. জিন্নত আলী (৬৫) মো. কালু মিয়া (৬০)।

অভিযোগসূত্রে জানাযায়, ভুক্তভোগী মালেকা বেগমের বাবার সম্পত্তিতে জোড় দখল করতে চায় তার ভাইয়ের সাবেক স্ত্রী জিয়াসমিন সুলতানা আসমা। তিনি প্রায় চৌদ্দ বছর পূর্বে মালেকা বেগমের ভাইয়ের কাছ হতে তালাক নিয়ে অন্যত্র সংসার করছেন। আদালতে বিচারাধীন এই জমিতে জোড় দখলের জন্য ২১ এপ্রিল জমি চাষ দেয়ার উদ্দেশ্য আসলে জিয়াসমিন বেগম আসমাকে বাধা দেয় মালেকা ও তার বৃদ্ধ স্বামী জিন্নাত আলী। বাধা দিলে তারা ওই বৃদ্ধ নারী ও তার স্বামীকে বেধড়ক মারধর করেন এসময় চাচাতো ভাই কালু মিয়া এগিয়ে আসলে তাঁকেও মারধর করে। এতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জিন্নত আলী ও কালু মিয়া।

ভুক্তভোগী মালেকা বেগম জানায়, এই জমি নিয়ে মামলা করেছে জিয়াসমিন। আমরা দুইডা ডিগ্রি পাইছি। তারপরও সে জোড় কইরা জমি দখল করতে চায়। ঘটনার দিন সকালে সে ট্রাক্টর নিয়া আসে জমি হালচাষ দিতে। আমরা তারে কই মামলা শেষ হইলে আইসো যে আইনে পাইবো জমি তার। এখন এই জমিতে কেউ কিছু করা পারবা না। এই কথা কইলেই সে আমাদের আইসা মারধর করে। আমরা বুড়া মানুষ তার সাথে কিছুতেই পারি না। সে খালি মামলার ডর দেখায়। এ সময় স্থানীয়রা অনেকেই বলেন জেসমিন বেগম আসমাকে এ বিষয়ে কিছু বুঝাতে গেলে সবাইকে মামলার ভয় দেখায়।

স্থানীয় ময়না বেগম বলেন, আমরা জানি এই জমি নিয়া মামলা আছে। গতকাল জিয়াসমিন আইসা আমার দোকানে বসছে পাশেই ওই জমি। আমি গরু খাওয়াইতে গেছিলাম আইসা দেখি মারামারি। জিন্নত কাকা আর কালু কাকা আহত হইছে। এব্যাপারে অভিযুক্ত জিয়াসমিন সুলতানা আসমা বলেন, ওই জমির সকল কাগজপত্র আমার নামে আমি আদালত থেকে একবার ডিগ্রি পাইছি। জমি আমার আমি জোড় দখল কেন করবো?এ বিষয়ে ধামরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আদালতের নিষেধাজ্ঞা থাকলে সেখানে কেউই হস্তক্ষেপ করতে পারবে না।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD