1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  4. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  5. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  6. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  7. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  8. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  9. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা জনস্বাস্থ্য ঝুঁকিতে রেখে মাংস বিক্রি, ধামরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় গৌরনদীতে সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে জহির উদ্দিন স্বপন গৌরনদী টিটিসির অধ্যক্ষ ও হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মাদকের স্বর্গরাজ্যে পরিণত গৌরনদী, জিরো টলারেন্স কতটা কার্যকর চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় নদী থেকে নারীর লাশ উদ্ধার

বৃষ্টি প্রার্থনায় ধামরাইয়ে ইসতিসকার নামাজ আদায়

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন , ধামরাই (ঢাকা) : প্রচণ্ড তাপদাহ, প্রখর রোদ ও গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ। বিপর্যস্ত হয়ে পরেছে মানুষের জনজীবন। এর থেকে মুক্তি পেতে ও বৃষ্টির আশায় ঢাকা জেলার ধামরাই উপজেলায় বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করেছেন এলাকাবাসী।

বুধবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে সাতটার টার দিকে উপজেলার শরিফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসার মাঠে খোলা আকাশের নিচে নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে প্রায় ৬ শতাধিক মুসল্লী অংশগ্রহণ করেন।নামাজের আগে সব নিয়মকানুন শিখিয়ে দেন শরিফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. মোহাম্মদ ফাইজুল আমীন সরকার। পরে নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য দুই হাত তুলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন তিনি।

নামাজ পড়তে আসা স্থানীয় বাসিন্দা খালিদ বিন আব্দুল আজিজ বলেন, গরমে হাঁসফাঁস অবস্থা। কয়েক দিন ধরে তাপমাত্রা ক্রমাগত বাড়ছেই। এ জন্য আমরা মহান আল্লাহর দরবারে প্রশান্তির বৃষ্টি চেয়েছি। যেকোনো বিপদ থেকে রক্ষা পেতে আমরা প্রথমেই সৃষ্টিকর্তাকে স্মরণ করি। এ নামাজ ও দোয়ার মধ্য দিয়ে সেই কাজ করা হলো। সৃষ্টিকর্তা রহমত বর্ষণ করবেন বলে আশা করছি।প্রিন্সিপাল ড. মোহাম্মদ ফাইজুল আমীন সরকার বলেন, ধামরাইয়ের কয়েকটি গ্রাম একত্রিত হয়ে আজ সালতুল ইসতিসকার অর্থাৎ বৃষ্টির জন্য আমরা সালাত আদায় করেছি। আল্লাহ তায়া’লার কাছে ক্ষমা চেয়েছি, ভিক্ষা চেয়েছি তিনি যেনো আমাদের সকলের গুনহা ক্ষমা করে দিয়ে আমাদের মাঝে বৃষ্টি প্রদান করেন।

এই প্রার্থনায় আমরা আল্লাহর দরবারে করেছি। এবং সারাদেশেবাসী তীব্র গরমের জন্য যে কষ্ট করছেন সেটি যেনো বৃষ্টি দিয়ে আল্লাহ লাঘব করে দেন এই দোয়া করেছি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করে বৃষ্টি দিয়ে এই কষ্ট থেকে মুক্তি দিবেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD