1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  4. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  5. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  6. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  7. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  8. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  9. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় গৌরনদীতে সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে জহির উদ্দিন স্বপন গৌরনদী টিটিসির অধ্যক্ষ ও হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মাদকের স্বর্গরাজ্যে পরিণত গৌরনদী, জিরো টলারেন্স কতটা কার্যকর চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় নদী থেকে নারীর লাশ উদ্ধার ড. মঈন খানের মন্ত্রীত্বে উচ্ছ্বসিত পলাশবাসী কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: শনিবার দেশে ফিরছে ৬ মরদেহ নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল হোসেনের প্রধান কার্যালয় উদ্বোধন, মাদকমুক্ত ধামসোনার প্রতিশ্রুতি

রাণীশংকৈলে সাংবাদিকদের নিয়ে ইএসডিও’র মতবিনিময় সভা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বেসরকারি সংস্থা ইএসডিও’র অফিস সভাকক্ষে বৃহস্পতিবার (২৫ এপ্রিল)সকাল ১০টায় স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভ অনুষ্ঠিত হয়। ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের ম্যানেজার খায়রুল আলমের সভাপতিত্বে সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, আদিবাসী সংগঠনের নেতাকর্মী ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য দেন- জেলা ইএসডিও’র সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ শাহীন। তিনি তার বক্তব্যে উপজেলার প্রেমদীপ প্রকল্পের আওতায় বিভিন্ন অর্থনৈতিক উন্নয়ন ও অর্জনের তথ্য তুলে ধরেন। আরো বক্তব্য দেন- প্রেসক্লাব(পুরাতন)সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান বাকী, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সহ-সভাপতি হুমায়ুন কবির, সম্পাদক মোঃ বিপ্লব, সহ-সম্পাদক রফিকুল ইসলাম সুজন, ইএসডিও কর্মকর্তা নূর আলম, আদিবাসী নেতা সুগা মুরমু ও মতিলাল মুরমু প্রমুখ। আদিবাসী নেতারা তাদের বক্তব্যে তাদের ভাষা ও সংস্কৃতিগত সমস্যার কথা তুলে ধরেন।

এ বিষয়ে তারা সরকারি পদক্ষেপ কামনা করেন। সাংবাদিকরা তাদের বক্তব্যে আদিবাসীদের এগিয়ে আসার লক্ষ্যে ইতিমধ্যে চালু করা সরকারি বিভিন্ন সহায়তার কথা বলেন।

তারা আদিবাসীদের মাদক সেবনের মতো ক্ষতিকারক অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহবান জানান। এইসাথে তারা আদিবাসীদের অনুকুলে সংবাদ প্রকাশের আশ্বাস ব্যক্ত করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD