1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস আশুলিয়ায় কাউ বয় ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা আশুলিয়ায় অটোভ্যান চালককে গলা কেটে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ গ্রেপ্তার ২ কয়রায় স্বাস্থ্যসেবার মান দেখতে হাসপাতালে এমপি আবুল কালাম আজাদ ধামরাইয়ে দুর্যোগগ্রস্ত ৯ পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ বেতনের টাকার ক্ষোভে শেষ হলো প্রাণ,ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যায় সাবেক সহকর্মী গ্রেপ্তার

রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে তৈমুল হক (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রানীশংকৈল থানা পুলিশ। তৈমুল উপজেলার ধর্মগড় ইউনিয়নের সড়কটলী নুনতোর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার(২ মে) দুপুরে উপজেলার রামপুর বাজারের পূর্বপাশে পাকা সড়ক সংলগ্ন ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে স্থানীয় এক কৃষক ভুট্টাক্ষেতে পানি দিতে গিয়ে ওই ব্যক্তির মরদেহ দেখতে পায়। খবর পেয়ে ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (অবস এন্ড ক্রাইমস) আসাদুজ্জামান,এএসপি সার্কেল রেজাউল হক ও ওসি সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং মরদেহটি পুলিশি হেফাজতে নেন।

মৃতের ছেলে সানাউল ইসলাম ও ভাই নজরুল ইসলাম জানান, গত শনিবার ২৭ এপ্রিল সকালে তৈমুল হক তার বাড়ি থেকে মেয়ের বাড়ি পশ্চিম বনগাঁও যাওয়ার উদ্দেশ্যে বের হয়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফিরলে মেয়ের বাড়িতে ফোন করে জানতে পারে তৈমুল সেখানে যায়নি। এর পর তাকে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। বৃহস্পতিবার জানতে পাড়ে রামপুর বাজার সংলগ্ন ভুট্টা ক্ষেতে একজনের মরদেহ পাওয়া গেছে। পরিবারের লোক ঘটনাস্থলে এসে সনাক্ত করে এটি তৈমুল হকের মরদেহ।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আরো বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে । লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানোর প্রস্ততি চলছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD