1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নরসিংদীর পলাশে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কয়রার উপকূলে নির্ঘুম রাতের হাতছানি ও আগাম প্রস্তুতির লড়াই মদনে সরকারি খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ  ভার্চুয়ালীভাবে শুভ উদ্বোধন রাণীশংকৈলের ৭১’র বীরাঙ্গনা টেপরী রাণীর রাষ্ট্রীয় মর্যাদা শেষে, শেষকৃত্য সম্পন্ন ধামরাইয়ে ডিবির অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎গণঅধিকার পরিষদের গৌরনদী পৌর শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত, ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আশুলিয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, চাঁদাবাজি ও স্বর্ণালংকার লুটের অভিযোগ চ্যানেল নাইন সাংবাদিক ফাহিমকে হুমকি, আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি

মেঘনায় রমিজ উদ্দিন লন্ডনী (ঘোড়া) মার্কার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে
মেঘনায় রমিজ উদ্দিন লন্ডনী (ঘোড়া) মার্কার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী মো.রমিজ উদ্দিন লন্ডনী(ঘোড়া)মার্কার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।পবিত্র কোরআন তেলওয়াত পাঠের মাধ্যমে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ব্রাহ্মণচর বাজারে ঘোড়া মার্কার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। ওই পথসভায় ঘোড়া মার্কার স্লোগান দিতে দিতে খন্ড খন্ড মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন গোবিন্দপুর ইউনিয়নের ব্রাহ্মণচর, নোয়াগাঁও,বালুরচর ও চরনোয়াগাঁও গ্রামের জনগণ।

এসময় উপস্থিত জনগণের কাছে ঘোড়া মার্কায় ভোট প্রার্থনা করে বক্তব্য রাখেন- মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী রমিজ উদ্দিন লন্ডনী ও তাঁর সহধর্মিণী কানিজ ফাতেমা লন্ডনী।

ব্রাহ্মণচর গ্রামের কৃতিসন্তান আবদুল কাদের কালু’র সভাপতিত্বে এবং কুয়েত প্রবাসী কাজী শাহাবুদ্দিন ও অ্যাডভোকেট নোমান ফরাজীর যৌথ পরিচালনায় আরও বক্তব্য রাখেন-মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নের দুই বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আবদুল বাতেন,অধ্যাপক শহিদুল ইসলাম,আবদুল কাইয়ুম মাষ্টার,মজিবুর রহমান মাষ্টার,মোশাররফ হোসেন ইমাম,ছিদ্দিকুর রহমান,রফিকুল ইসলাম,শফিকুল ইসলাম, হাফেজ মাওলানা আহম্মদ আলী,আবুল কালাম,আবদুর রশিদ,শাহ আলম,আবদুল হামিদ মেম্বার,মোজাম্মেল হক,সোহেল রানা সৌরভ,ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেন,মো.ইব্রাহিম খলিলসহ পর্দার আড়ালে থাকা তিন নারী।

পথসভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি হাজী মঞ্জিল হোসেন,জাহাঙ্গীর আলম, সিরাজুল ইসলাম,সেলিম মিয়াসহ চার গ্রাম থেকে আগত কয়েক হাজার মানুষ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD