1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা আর্জেন্টিনার স্কাল ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক দূত হলেন ডালটন জহির ভাইরাল ভিডিও ঘিরে আশুলিয়ার ধামসোনায় চাঞ্চল্য, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ফোরামের উপদেষ্টার ছেলের মৃত্যু গৌরনদীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ​জার্মানিতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের ‘রক্তে জুলাই’: যুক্ত হচ্ছেন আসিফ মাহমুদ ও মোস্তফা সরয়ার ফারুকীসহ বিশিষ্টজনেরা আধুনিক নির্মাণ, হৃদয়ছোঁয়া গল্প ও দৃষ্টিনন্দন চিত্রায়ণে দর্শকদের মন জয় করতে আসছে NH Cinematic BD-এর নতুন আয়োজন মানিকছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, সভাপতি পারদর্শী বড়ুয়া কয়রায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

সাকিবকে দেখতে মার্কেটের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ কিশোর

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

কুমিল্লা : জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে এক নজর দেখতে একটি মার্কেটের ছাদে উঠে বিদ্যুৎপৃষ্ট হয়ে দগ্ধ হয়েছে জাহিদ হাসান নিরব (১৩) নামে এক কিশোর। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৭ মে) বেলা ৩টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাগাইশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জাহিদ স্থানীয় ধোড়করা হাই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা জসিম উদ্দিন সৌদি আরব প্রবাসী। এক ভাই ও দুই বোনের মাঝে সবার বড় সে।

জাহিদকে হাসপাতালে নিয়ে আসা তার মামা আরমান হোসেন রনি জানান, সে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের খুবই ভক্ত। আজ বিকেলে তাদের গ্রামে মালেক মার্কেটে একটি শোরুম উদ্বোধন করার প্রস্তুতি চলছিল। সেই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল ক্রিকেটার সাকিব আল হাসানসহ কয়েকজনের। সাকিবকে এক নজর দেখার জন্য দুপুর থেকে স্থানীয়রা সেই শোরুমটির আশপাশে জড়ো হতে থাকে। স্কুল থেকে বাড়িতে ফিরে জাহিদও বই-খাতা রেখে তার কয়েকজন বন্ধুকে নিয়ে সেই শোরুমের কাছে যায়। তার উদ্দেশ্য ছিল সাকিব আল হাসানকে দেখা।

রনি বলেন, অনেক লোকজনের ভিড়ে জাহিদ সেই মার্কেটটির ছাদে ওঠে। ছাদের পাশেই ছিল উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তার। ছাদে ওঠার পর তুমুল ভিড়ের ধাক্কাধাক্কির কারণে ওই তারের সঙ্গে জাহিদের দেহের স্পর্শ লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখান থেকে নিচে পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কুমিল্লা সদর হাসপাতাল এবং এরপর ঢাকায় নিয়ে আসা হয়।

জাহিদের মা আসমা আক্তার বলেন, দুপুরে স্কুল থেকে বাসায় এসে জামা-কাপড় বদলে স্কুলব্যাগটি রেখে ঘর থেকে বের হয়ে যায় সে। তখন আমাকে বলে, সাকিব আল হাসানকে দেখতে যাচ্ছে সে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, জাহিদের বুক, পিঠ, পেট, হাত ও মুখমন্ডলের কিছু জায়গা দগ্ধ হয়েছে। তাকে আপাতত পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD