1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রীর রাইট টক বাংলাদেশের বরিশালের কমিটি সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক রুমান হাওলাদারকে গৌরনদীতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি সফল বরিশালে ১৩ জুলাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে শুভেচ্ছা তারেক রহমানের বরিশাল আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ ঘাটে বস্তি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আওয়ামী লীগ আমলে বেড়িবাঁধের অর্থে ব্যাপক দুর্নীতি: নাহিদ ইসলাম নরসিংদী টানা বর্ষণে জলাবদ্বতা, বিপাকে সাধারণ মানুষ কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি মাছ সহ নৌকা জব্দ লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষায় সাফল্য, বৃত্তি পেল ৫ শিক্ষার্থী

ধামরাইয়ে সাংবাদিকের পা ভেঙে দেওয়ার হুমকি ইউপি চেয়ারম্যানের

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে কর্মরত এক সাংবাদিককে পা ভেঙে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে নান্নার ইউনিয়নের চেয়ারম্যান মো. আলতাফ হোসেন মোল্লার বিরুদ্ধে।

বুধবার (৮ মে) রাতে ধামরাই থানায় ভুক্তভোগী সাংবাদিক ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করেন।

ভুক্তভোগী সিরাজুল ইসলাম দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ধামরাই প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

সাংবাদিক সিরাজুল ইসলাম আজকের প্রতিদিনকে বলেন, আমি সকালে নান্নার ইউনিয়ন কাউন্সিলে যাই। ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা খাজনার ভুল তথ্য সংগ্রহ করেছেন। এতে এলাকাবাসীর খাজনা গত কয়েক বছরের তুলনায় বেশি এসেছে বলে ভুক্তভোগীরা অভিযোগ তুলেছেন। পরে আমি তাদের বক্তব্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছি।

তিনি বলেন, ভুক্তভোগীদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করায় ওই ইউপির চেয়ারম্যান আমার ওপর ক্ষিপ্ত হয়ে আমার মোবাইলে ফোন করে বিভিন্ন রকম হুমকি দেন। পরে আমার পা ভেঙে দেবেন বলেও গালিগালাজ করে বলে দুঃখ প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে নান্নার ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লা আজকের প্রতিদিনকে বলেন, মানুষ মাত্রই ভুল করে। একটি গ্রামে কাঁচা বাড়ির খাজনা এসেছে পাকা বাড়ির, আর পাকা বাড়ি খাজনা এসেছে কাঁচা বাড়ির। পরে আমি এলাকাবাসীর সাথে কথা বলেছি যে, সমাধান করে দেবো। কিন্তু ওই সাংবাদিক আমার নামে ফেসবুকে লিখেছে। পরে আমি তার পা ভেঙে দেব বলেছিলাম।

এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ বিশ্বাস আজকের প্রতিদিনকে জানান, তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD