1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বাসে ভয়াবহ আগুন অস্ত্রভাণ্ডার থেকে ৬টি পারমাণবিক বোমা হারিয়ে যাওয়ায়, শঙ্কায় যুক্তরাষ্ট্র ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদের প্রথম অধিবেশনে থাকছেন নাফিজের লাশ বহনকারী সেই রিকশাচালক রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির দর্শক ফোরামের ইফতার মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু আনোয়ারায় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিয়াকৈরে ঈদযাত্রা নিরাপদ করতে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উপজেলা নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, প্রার্থীকে ধাওয়া ও নির্বাচনী ক্যাম্পে তালা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাই দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ক্যাম্প তৈরি করেন নেতা কর্মীরা। উপজেলার রোয়াইল ইউনিয়নের চরসুঙ্গর বাজারে আনারস মার্কার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেন মোটরসাইকেল সমর্থীত নেতাকর্মীরা।

আনারস মার্কার প্রার্থী আব্দুল লতিফ তার লোকজন নিয়ে নির্বাচনী ক্যাম্প পরিদর্শন করে চরসুঙ্গর সরকারী স্কুলে মাঠে নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করার মোটরসাইকেল প্রার্থীর নেতাকর্মীদের উল্লেখ্য করে বক্তব্য দিলে বিভোদ্ধ জনতা ক্ষিপ্ত হয়ে আনারস মার্কার প্রার্থী আব্দুল লতিফকে দেশী লাঠি সোঠা নিয়ে তার গাড়ী বহরকে ধাওয়া করেন।

মঙ্গলবার (১৪ মে) বিকাল সাড়ে ৫টার দিকে ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের চরসুঙ্গর সরকারী প্রাথমিক বিদ্যারয়ের মাঠে এমন ঘটনাটি ঘটে।

স্থানীয় জনগণ সুত্রে জানা যায়, চরসুঙ্গর বাজারের পশ্চিম পাশে একটি টিনের ঘর ভাড়া নিয়ে আনারস মার্কার প্রার্থীর নেতাকর্মীরা নির্বাচনী ক্যাম্প করেন। সেই ক্যাম্প মোটরসাইকেল মার্কার নেতাকর্মীরা ও স্থানীয় কিছু লোকজন ভাঙচুর করে ঘরটি তালা দিয়ে দেয়। পরে খবর পেয়ে আনারস মার্কার প্রার্থী আব্দুল লতিফ সেখানে যান।

ভাঙচুর করা ক্যাম্প পরিদর্শন করে স্কুলের মাঠে বক্তব্য দেওয়ার সময় একদল লোক লাঠি সোঠা নিয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফকে ধাওয়া দিলে তিনি সেখান থেকে চলে যান। তবে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। এই বিষয়ে আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ বলেন দুপুরে চরসুঙ্গর বাজারে আমার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেন চরসুঙ্গর এলাকার মেছের আলী ও তার ভাই মোঃ আক্কাছ আলীসহ তাদের লোকজন আমার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর কঠিন বিচার দাবি করছি। আমি আমার নেতাকর্মীদের নিয়ে ভাঙচুর করা নির্বাচনী ক্যাম্প পরিদর্শন করে যাওয়ার পথে মোটরসাইকেল প্রার্থীর নেতাকর্মীরা আমার গাড়ীরবহরে দাওয়া করে। আমি আমার নেতাকর্মীদের কোন রকম সংঘর্ষে জড়াতে মানা করে সেখান থেকে চলে যায়।

এই বিষয়ে মোটরসাইকেল প্রার্থীর কর্মী মোঃ মেছের আলী বলেন, আজ চরসুঙ্গর বাজারে আনারস মার্কার নির্বাচনী ক্যাম্প ভাঙগার বিষয়ে আমি কিছুই জানি না। আনারস মার্কার প্রার্থী আব্দুল লতিফ না জেনে আমাকে ও আমার ভাইকে নির্বাচনী ক্যাম্প ভাঙার অপবাদ দেয়। সেই জন্য আমার লোকজন লতিফ ভাইকে এমন বক্তব্য দেওয়ার দিতে মানা করে। কিন্তু সে তা না মেনে বক্তব্য দেয়। এই জন্য এলাকার লোকজন তাদেও উপর চড়া হয়ে সেখান থেকে যেতে বলে।

এই বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম বলেন, নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও আনারস প্রতিকের প্রার্থী আব্দুল লতিফকে ধাওয়া। এই ধরণের একটি ফোন পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। সঠিক তদন্ত করে ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

এই বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান মোহাম্মদ আব্দুল আল মামুন বলেন, নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও ধাওয়া পাল্টা বিষয়ে আনারস মার্কার প্রার্থী মোঃ আব্দুল লতিফ আমাকে ফোন করে জানিয়েছে। আমি প্রার্থী লতিফকে লিখিত ভাবে রিটার্নিং কর্মকর্তার বরাবর একটি অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে সঠিক তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD