1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ক্ষমতার অপব্যবহার না করতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করলেন তথ্যমন্ত্রী ‎গৌরনদীতে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর উপস্থিতিতে বৃক্ষমেলা উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা-ক্রীড়া সামগ্রী বিতরণ” ধামরাইয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু বন্যাদুর্গত মানুষের পাশে ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রাম ও কক্সবাজারে ত্রাণ বিতরণ কয়রায় মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ,মাথায় ঋণের বোঝা,জীবনের চরম ট্র্যাজেডিতে আত্মহত্যা করেছে ইউপি সদস্য আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী প্রফেসর ড. রামদুলাল রায়ের রোগ মুক্তির জন্য গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত ধামরাইয়ে দেবরবধূকে ধর্ষণের অভিযোগে ভাসুরের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বদলে প্রভাব বিস্তারের অভিযোগ, গাংনীর কাজীপুরে আলোচনায় টুটুল

বেনাপোল দিয়ে ৩ দিন ভারতে ভ্রমণ ভিসায়প্রবেশ বন্ধ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, বেনাপোল :
বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয় ভারতে প্রবেশ বন্ধ করেছে ভারতীয় ইমিগ্রেশন। নির্বাচনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ভ্রমণ ভিসার যাত্রী যাতায়াত তিন দিন বন্ধ রেখেছে ভারতীয় কর্তৃপক্ষ। আগামী ২০ মে থেকে ভারতের পশ্চিমবঙ্গ জেলার লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হচ্ছে।

এদিকে বাংলাদেশে যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচন এবং ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের কারণে দুই দেশের বন্দরে আমদানি-রফতানি ওবাণিজ্য বন্ধ করে দিয়েছে পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ।

শনিবার (১৮ই মে) সকাল থেকে লোকসভা নির্বাচনের দিন ২০ মে সন্ধ্যা পর্যন্ত ভ্রমণ ভিসার পাসপোর্টধারী যাত্রীদের ভারতে প্রবেশ বন্ধ করেছে ভারতীয় ইমিগ্রেশন। এ সংক্রান্ত একটি নির্দেশনা চিঠির মাধ্যমে শুক্রবার সকালে বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষকে জানিয়েছে। তবে জরুরি চিকিৎসার জন্য বাংলাদেশি পাসপোর্টধারী রোগীরা মেডিক্যাল ভিসায় ভারতে প্রবেশ করতে পারবেন।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনর্চাজ আযহারুল ইসলাম জানান, ভারতের পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের কারণে ১৮ই মে শনিবার সকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ থেকে ভ্রমণ ভিসার পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ থাকবে। তবে মেডিক্যাল ভিসার যাত্রীরা চলাচল করতে পারবেন এবং ভারতীয় পাসপোর্ট যাত্রী যারা বাংলাদেশে অবস্থান করছেন তারা ভারতে ফিরে যেতে পারবেন। ২১শে মে সকাল থেকে আবারও দুই দেশের মধ্য সব ধরনের ভিসাধারী পাসপোর্ট যাত্রী স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD