1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচে মানিকছড়ি একাদশ চ্যাম্পিয়ন ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা তীব্র লোডশেডিং এ আমতলীর অতিষ্ট জনজীবন কয়রায় সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ এসএসসিতে শতভাগ অকৃতকার্য, ঠাকুরগাঁওয়ের ৫ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ গৌরনদীতে সাংবাদিক-রাজনীতিবিদ সোলায়মান তুহিনকে নিয়ে অপপ্রচারের অভিযোগ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি ১৫ বস্তা সার আটক, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা গৌরনদীতে অসুস্থ কবি সাহিত্যিকদের রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত আগামীকাল সন্ধ্যা ৬টায় প্রকাশ হচ্ছে কণ্ঠশিল্পী শিমুল হাসান ও ঝিনুক ‘পাষান’ গৌরনদীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা—ময়নাতদন্ত ও তদন্তেই বেরিয়ে আসবে প্রকৃত রহস্য

আশুলিয়ায় নিবন্ধন না থাকায় ২টি হাসপাতাল সিলগালা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে
আশুলিয়ায় নিবন্ধন না থাকায় ২টি হাসপাতাল সিলগালা

সাভার (ঢাকা) প্রতিনিধি || ঢাকার আশুলিয়ায় নিবন্ধন না থাকায় ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি বেসরকারি হাসপাতালকে সিলগালা করেছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

গত রোববার (১৯ মে) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় নিবন্ধন না থাকায় আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত আশরাফ আলেয়া হাসপাতাল ও জামগড়া সরকার মার্কেট এলাকার ক্রিয়েটিভ ল্যাব অ্যান্ড হাসপাতালকে বিভিন্ন অনিয়ম এবং নিবন্ধন না থাকায় সিলগালা করা হয়েছে।

এ বিষয়ে ডা. সাইদুল ইসলাম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে অনিবন্ধিত হাসপাতালে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আশুলিয়ায় দুটি হাসপাতালে অভিযান পরিচালনা করে আশরাফ আলেয়া হাসপাতাল ও ক্রিয়েটিভ ল্যাব অ্যান্ড হাসপাতালের নিবন্ধন না থাকায় সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে। অন্যদিকে আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ এবং জামগড়া ছয়তলা এলাকার হলি ল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে সতর্ক করা হয়েছে।

এ অভিযানে উপজেলা স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তা ও আশুলিয়া থানা পুলিশ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD