1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ

আশুলিয়ায় কার্টনের বক্সে পড়েছিল নবজাতকের লাশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

আশুলিয়া : আশুলিয়ার বাইপাইল থেকে অজ্ঞাতনামা এক মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি কে বা কারা সেখানে ফেলে গেছে তা জানা যায়নি।

মঙ্গলবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকার আন্ডারপাসের সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় মাছ ব্যবসায়ী কাশেম আলী বলেন, বিকাল ৫টার দিকে আছরের নামাজ পড়তে যাওয়ার সময় আমাদের আড়তের পরিচ্ছন্নতা কর্মী জালাল একটি কার্টনের বক্স দেখতে পেয়ে আমাকে জানায়। পরে আমি ওই কার্টনের বক্স খুলে দেখতে বলি, পরে সে খুলে একটি নবজাতকের লাশ দেখতে পায়। এ সময় সেখানে লোকজন জড়ো হয়ে গেলে কে যেন পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে ওই শিশুর লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে পরিচ্ছন্নতা কর্মী মো. জালাল বলেন, আমি সকাল থেকে ওই স্থানে কার্টনটি পরে থাকতে দেখি। পরে আড়তের এক মাছ ব্যবসায়ীকে জানালে তিনি আমাকে খুলে দেখতে বলেন। আমি বক্স খুলে ওই শিশুর লাশ দেখতে পাই। এর বেশি আমি কিছু জানি না।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল-মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নবজাতকের লাশটি উদ্ধার করা হয়েছে। সেই সাথে লাশটি দাফনের প্রক্রিয়া চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD