1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গৌরনদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মাদক-সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে খাঞ্জাপুরে সামাজিক সংগঠনের উদ্যোগ গৌরনদীতে বিপুল পরিমাণ  ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে আটক ২ গৌরনদীতে ‘স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং’ সভা অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান ধামরাইয়ে পিস্তল ঠেকিয়ে নৈশপ্রহরীকে জিম্মি করে ১২ লাখ টাকার মালামাল লুট গৌরনদীর খাঞ্জাপুরে মোটর শোভাযাত্রায় মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলজ গাছের চারা বিতরণ

এমপি আনারকে কলকাতায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ- ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে কলকাতার নিউ টাউনে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (২২ মে) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ভারতীয় পুলিশ আমাদের জানিয়েছে, আনোয়ারুল আজিম খুন হয়েছেন। এটা সুনিশ্চিত। কারা খুন করেছে? এই খুনের মোটিভ কী? এগুলো খুঁজে বের করতে ভারতীয় পুলিশ কাজ করছে। বাংলাদেশের পুলিশও কাজ করছে। এ বিষয়ে ভারতীয় পুলিশের সঙ্গে বাংলাদেশ পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

তিনি আরও বলেন, ভারতীয় পুলিশের তথ্য অনুযায়ী আনোয়ারুল আজিম খুনের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের মধ্য থেকে ৩ অপরাধীকে আমাদের পুলিশ ধরেছে। আটক আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার তদন্ত চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঝিনাইদহ একটি সন্ত্রাসপ্রবণ এলাকা। আমাদের আনোয়ারুল আজিম এবারও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি কলকাতায় চিকিৎসা করাতে যাওয়ার পরই ঘটনাটি ঘটে। শিগগিরই খুনের মোটিভ খুঁজে বের করা হবে। ভারতীয় পুলিশ আমাদের সব ধরনের সহযোগিতা করছে।

মরদেহ উদ্ধার করা হয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মরদেহ এখনও আমাদের কাছে আসেনি বা পৌঁছায়নি। আমরা আরও কিছু তথ্য পেয়েছি। সেগুলো এখনই প্রকাশ করতে চাচ্ছি না। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে আমরা এখন আর কিছু বলব না। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আনোয়ারুল সাহেব কোথায় খুন হয়েছেন? কে কে খুন করেছে? কোন অস্ত্র দিয়ে খুন হয়েছেন? সব কিছুই তদন্ত শেষ হলে পরে জানানো হবে। এই ঘটনাটি ভারত-বাংলাদেশের পুলিশ তদন্ত করছে।

সংসদ সদস্যের হত্যার ঘটনায় বাংলাদেশ থেকে যে তিনজনকে আটক করা হয়েছে তারা কোথায়? জানতে চাইলে মন্ত্রী বলেন, সন্দেহভাজন আটক তিনজন আমাদের পুলিশের হেফাজতে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা সুনিশ্চিত, যারা এই খুনের সঙ্গে জড়িত তাদের উদ্দেশ্য কী ছিল। তবে তা এখনই আমরা প্রকাশ করতে পারবো না।

এই হত্যাকাণ্ডের কারণে ভারত-বাংলাদেশের সম্পর্কে ছেদ পড়বে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। তিনি কলকাতায় চিকিৎসা করাতে গিয়েছিলেন। সম্পর্কের ফাটল ধরবে এমন কোনো ঘটনা ঘটেনি। কারণ, আনোয়ারুল আজিম হত্যার ঘটনায় ভারতের কেউ জড়িত হননি। এখন পর্যন্ত আমাদের কাছে যা তথ্য রয়েছে- আমাদের দেশের মানুষই তাকে হত্যা করেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD