1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক চোরকে গনধোলাই বাবুগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যহতি পেতে বরিশাল জেলা জজের হস্তক্ষেপ কামনা করছেন সাংবাদিক সোহেব টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেষ্টা আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাভারে ছিনতাইয়ের সময় ৪ জন গ্রেফতার, উদ্ধার চাকু ও মোবাইল ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ গুলিবিদ্ধ ১৫ নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন আন্তর্জাতিক নারী দিবসে মুন্সীগঞ্জে নারী উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত মদনে সাজাপাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

শরীয়তপুরের জাজিরা থানা পুলিশ মাদক অভিযানে গিয়ে অস্ত্রও মাদকসহ আটক ১

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

জুয়েল মিয়া, জেলা প্রতিনিধি শরীয়তপুর :
গোপন সংবাদের ভিত্তিতে মাদক অভিযানে গিয়ে ৪০ পিস ইয়াবা সহ একটি ওয়ান শুটার গান ও ৮ রাউন্ড তাজা লিট কার্তুজ সহ একজনকে আটক করেছে জাজিরা থানা পুলিশ আটককৃত লীজা আক্তার(২৮) মূলনার বোয়ালিয়া গ্রামের আক্কাস ঢালীর স্ত্রী।

শনিবার (২৫-মে) ভোররাত ৪ টায় সময় জাজিরা থানার মূলনা ইউনিয়নের লাউখোলা বাজারের পাশে বোয়ালিয়া গ্রামের আক্কাস ঢালীর নিজ বসত বাড়িতে থাকা তার ঘরের মধ্যে অভিযান চালিয়ে কার্তুজসহ অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: সুজন হক।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কনস্টেবলসহ মাদক অভিযানে যান জাজিরা থানা উপ-পরিদর্শক (এএসআই) বেলাল হোসেন । আক্কাস ঢালীর ঘরে প্রবেশ করা মাত্রই আক্কাস ঢালী ঘরের টীনের বেড়া ভেঙে পালিয়ে যায়।

এসময় ঘরের মধ্যে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা উদ্ধারের পরে আরও মাদক উদ্ধারের জন্য অনুসন্ধান করতে গেলে খাটের তোষকের নিচ থেকে একটি দেশীয় ওয়ান-শুটার গান ও ৮ পিস লিট-কার্তুজ পাওয়া যায়।

পরে নারী পুলিশ সদস্যসহ জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: সুজন হক ও পুলিশ উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন আহমেদ ঘটনাস্থলে গিয়ে অস্ত্র ও ইয়াবাসহ আসামি লীজা আক্তার(২৮)-কে জাজিরা থানায় নিয়ে আসে।

এই ঘটনায়, আক্কাস ঢালী(৩৮) ও তার স্ত্রী লীজা আক্তার(২৮)-কে আসামি করে অস্ত্র আইনে ২২ নম্বরের একটি মামলা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩ নম্বরের অপর একটিসহ মোট ২ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে জাজিরা থানা পুলিশ।

বিষয়টি নিয়ে শরীয়তপুর জেলা পুলিশের নড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আহসান হাবীব জানান, আমরা মাদকদ্রব্য উদ্ধারের অভিযানে গিয়ে প্রথমে মাদক উদ্ধার করে পরে আরও মাদক রয়েছে কিনা তা খুঁজতে গিয়ে এই অস্ত্র ও গুলি পাই। এই ঘটনায় তাদের বিরুদ্ধে ২টি মামলা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD