1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউল ও ফোক গানে শ্রোতাদের মন জয় করছেন ময়মনসিংহের কণ্ঠশিল্পী রুপা নূরী সংসদে প্রবাসীকল্যাণ মন্ত্রী: সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’ আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের মিছিল চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে যত কৌশল কপ-৩১ সম্মেলনের মধ্যেই কয়রায় জলবায়ু ন্যায্যতার দাবিতে র‍্যালি ও মানববন্ধন উজিরপুরে ওটরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ধামরাইয়ে ৪টি ককটেল ও ৩টি পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার গৌরনদীতে জমি নিয়ে বিরোধ, দ্বিতীয় দফায় গাছ কাটার অভিযোগে ৯৯৯-এ ফোন আমতলী এলজিইডি’র হিসাব শাখায়  আগুন! হানি ট্র্যাপের অভিযোগে আলোচনায় গৌরনদীর পিউ, সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ

চরফ্যাসনে দুর্গতদের ঘরে ঘরে শুকনো খাবার নিয়ে হাজির ইউএনও

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : সব থাকার পরও আজ দু’দিন আমরা না খেয়ে আছি। ঘরের ভীটার উপর দিয়ে বয়েগেছে পানির ঢেউ। চুলাভর্তি পানি। নেই রান্নার সুযোগ। খাবারের জন্য ছেলে-মেয়েদের কান্না আর সহ্য করতে পারছি না। নিচে জোয়ারের পানির সাথে মাথার উপর ঝরতে থাকা অবিরাম বৃষ্টিতে আমরা অসহায় হয়ে পরেছি। তাই একটু খাবারের জন্য ত্রাণের লাইনে দাঁড়িয়েছি। চর মানিকা আবাসন প্রকল্পের বাসিন্দা ফাতেমা, রিপাদের মতো চরফ্যাসনের বিভিন্ন গ্রামের দুর্গত মানুষের কষ্টের প্রকাশ এমনই।

মঙ্গলবার দুপুরে জাহানপুর, মানিকা, চরকলমী, নজরুল নগর এবং আবদুল্লাহপুরের দুর্গত এলাকা ঘুরে বিভিন্ন স্থানে ত্রাণের জন্য অভুক্ত দুর্গত মানুষের ভীর দেখা গেছে। পাশাপাশি মঙ্গলবার দুপুরের পর থেকে প্যাকেটভর্তি শুকনো খাবার নিয়ে মূল ভূ-খণ্ডের এসব দুর্গত মানুষের ঘরে ঘরে ছুটে গেছেন ইউএনও নওরীন হক।

সরেজমিনে দেখা গেছে, দূরবর্তী ঢালচর, পাতিলা, মুজিব নগর ইউনিয়নসহ মূল ভূ-খণ্ডের বেড়িবাধেঁর বাহিরের মেঘনা, তেতুলিয়া এবং মায়ানদীর কূলের  বসতিগুলো ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে। উপজেলা পরিষদের প্রাথমিক তথ্যানুযায়ী এখানে ৬ হাজার বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। অধিকাংশ ঘরের ভেতর দিয়ে জলোচ্ছ্বাসের পানি বয়েগেছে। ঘরটা প্লাবিত হওয়ায় পাশাপাশি ভারীবর্ষণের কারণে বেশির ভাগ পরিবারে রান্নার চুলা জ্বালানো যায়নি। ফলে সবকিছু থাকার পরও পরিবারগুলোতে খাদ্যসংকট দেখা দিয়েছে।

গতকাল মঙ্গলবার দিনভর উপজেলা প্রশাসনের তরফ থেকে বিভিন্ন গ্রামের  দুর্গত মানুষের মধ্যে জরুরীখাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জাহানপুরের তুলাগাছিয়া, যমুনা আবাসন, কবি মুজাম্মেল হক আবাসন, শের ই বাংলা আবাসন, বেগম রোকেয়া আবাসন, শুরভী গুচ্চগ্রাম, কর্ণফুলি গুচ্চগ্রাম, আটক পাট কবি মাইকেল মধুসূদন দত্ত গুচ্ছগ্রাম, চর মণিকার মাহবুবা আবাসনসহ বেড়িবাধেঁর ঢালের ৫ শতাধিক পরিবারের মধ্যে জরুরি শুকনো খাবার বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক। এ সংবাদ লেখা পর্যন্ত খাদ্য বিতরণ অব্যাহত আছে।

শুকনো খাবার বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসর নওরীন হক দুর্গতদের উদ্দেশ্যে বলেছেন, প্রত্যেক দুর্গত মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া হবে। একজন দুর্গত মানুষ ক্ষুধার্ত থাকাকালে আমি ঘরে ফিরছি না। দুর্গত কোনো মানুষ না খেয়ে থাকবে না। সকলের মুখে খাবার তুলে দেয়াড় জন্য সরকারের তরফ থেকে সব ব্যবস্থা নেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD