1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ড্রিমল্যান্ড গেস্ট হাউজে ফের পুলিশের অভিযান, আটক ১৬ দুমকি থানায় এসআই নুরুজ্জামানের বিদায় সংবর্ধনা গৌরনদীতে টরকী বন্দর বহুতল আধুনিক জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন শান্তির প্রত্যাশায় রায়পুরাবাসী, থামছে না আধিপত্যের দ্বন্দ্ব আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত নরসিংদী বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন আশুলিয়ার বাড়ইপাড়া–পূর্ব দারোগাবাড়ি সংযোগ সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

দৌলতপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও ক্যান্সার রোগীদের মাঝে চেক বিতরণ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

মোঃ রাজিব হোসেন, দৌলতপুর (কুষ্টিয়া) :
কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও ক্যান্সার কিডনিসহ ৬টি রোগে আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরন করা হয়েছে। ২৯ মে বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে দৌলতপুর উপজেলা প্রশাসন, দু্র্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তর এবং সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্দ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. রেজাউল হক চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ওবায়দুল্লাহ’র সভাপত্বিতে ও উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুর রহমানের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক মোতাসিম বিল্লাহ,বীরমুক্তিযোদ্ধা সেকেন্দার আলী,আদাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বাকী প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলায় বিভিন্ন সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৯টি পরিবারের মধ্যে এক বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার করে টাকা দেওয়া হয়। এছাড়াও ৩৫ জন ক্যান্সার কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD