1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালোবাসার মানুষ’ নিয়ে আসছেন শিমুল হাসান, প্রকাশ পাচ্ছে আগামীকাল সন্ধ্যা ৬টায় রাজধানীতে জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা রাফিনিয়াকে ছাড়াই নকআউট অভিযান শুরু ব্রাজিলের ঠাকুরগাঁও জেলা প্রশাসকের রাণীশংকৈল উপজেলা পরিদর্শন:উন্নয়ন, শিক্ষা ও জনসেবায় গুরুত্বারোপ বিএমএসএফ প্রতিনিধি দল আজ স্বাস্থ্য অধিদপ্তরে যাচ্ছেন গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার মুহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক খোকন হাওলাদারকে হুমকির অভিযোগ আশুলিয়ার তাজপুরে ৯৫ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ

ধামরাইয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : সারা দেশের ন্যায় ঢাকার ধামরাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১ জুন) সকালে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরার সভাপতিত্বে ক্যাম্পেইন শুরু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এ কর্মসূচির আওতায় ধামরাই উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৭ হাজার ২০০ জন শিশুকে নীল রঙের ‘এ প্লাস’ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৬ হাজার ৪৫৪ শিশুকে লাল রঙের একটি করে ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

দিনব্যাপী কর্মসূচিতে উপজেলার ৩৮৪ টি স্থায়ী ও একটি অস্থায়ী কেন্দ্রে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে।ক্যাম্পেইন উদ্বোধন কালে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা বলেন, আমরা আশা করছি যে, ধামরাই উপজেলায় কোনো শিশু বাদ পড়বে না। আমরা বাড়ি বাড়ি গিয়েও খোঁজ নিয়ে ৬ মাস বয়স থেকে ৫৯ মাস পর্যন্ত সকল শিশুদেরকে এই ভিটামিন খাওয়াবো ইনশাআল্লাহ।

এসময় তিনি আরও জানান, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর সাথে সাথে মায়েদের জন্যও কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ রয়েছে। সেগুলো হলো, জন্মের এক ঘণ্টার মধ্যেই শিশুকে মায়ের বুকের শাল দুধ খাওয়াবেন, জন্মের প্রথম ছয় মাস শিশুদের শুধুমাত্র বুকের দুধ খাওয়ান এবং ছয় মাসের পর থেকে ২ বছর বয়স পর্যন্ত বুকের দুধের পাশাপাশি অন্যান্য খাবার খাওয়াবেন, মা ও শিশু উভয়কেই ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়ান।

ভিটামিন এ সমৃদ্ধ খাবারগুলো হলো বিভিন্ন প্রাণিজ খাবার (যেমন: ডিম, দুধ ও দুধ জাতীয় খাবার, কলিজা, মাছ ইত্যাদি) এবং যেকোন রঙিন ফলমূল এবং শাকসবজি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD