1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :

১ যুগে আমার সংবাদ, হাতীবান্ধায় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধিঃ
সত্যের সন্ধানে প্রতিদিন এই প্রতিপাদ্য কে সামনে রেখে দেশের বহুল প্রচারিত ও পাঠক নন্দিত জাতীয় দৈনিক আমার সংবাদ সাহসিকতার ১ যুগে পদার্পণ উপলক্ষ্যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

মঙ্গলবার (০৪ জুন ) হাতীবান্ধা এমএমসি কম্পিউটার হলরুমে হাতীবান্ধা প্রেসক্লাবে সাবেক সভাপতি ইলিয়াস বসুনিয়া পবনের সভাপতিত্বে কাজী আসাদুজ্জামান খোকনের সঞ্চালনায় র‍্যালী ও কেট কাটা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহসীন ইসলাম শাওন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান , লিয়াকত হোসেন বাচ্চু ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সাথী, আলোচনা সভা শেষে হাতীবান্ধা উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক , দৈনিক ভোরে পাতার উপজেলা প্রতিনিধি নুরল হক ও দৈনিক মানব কন্ঠ’র জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাজু বক্তব্য রাখেন।

এসময়ে আরও বক্তব্য রাখেন – মোহনা টেলিভিশন জেলা প্রতিনিধি সুমন খান, গ্লোবাল টেলিভিশন এর জেলা প্রতিনিধি ও হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রকিবুল হাসান রিপন, হাতীবান্ধা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি আলতাফ হোসাই সুমন, রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কলকাতা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুল রহিম, আর টিভির উপজেলা প্রতিনিধি কাজী শাহআলম, খাদ্য অফিসার তফিউজ্জামান জুয়েল, নিউজ বিজয়ের প্রতিষ্ঠিতা নিশাত ফারুক, ,দৈনিক আমার সংবাদর কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাজু মিয়া, বার্তা২৪ এর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মুন সহ অনেকেই উপস্থিতি ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD