1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচে মানিকছড়ি একাদশ চ্যাম্পিয়ন ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা তীব্র লোডশেডিং এ আমতলীর অতিষ্ট জনজীবন কয়রায় সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ এসএসসিতে শতভাগ অকৃতকার্য, ঠাকুরগাঁওয়ের ৫ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ গৌরনদীতে সাংবাদিক-রাজনীতিবিদ সোলায়মান তুহিনকে নিয়ে অপপ্রচারের অভিযোগ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি ১৫ বস্তা সার আটক, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা গৌরনদীতে অসুস্থ কবি সাহিত্যিকদের রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত আগামীকাল সন্ধ্যা ৬টায় প্রকাশ হচ্ছে কণ্ঠশিল্পী শিমুল হাসান ও ঝিনুক ‘পাষান’ গৌরনদীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা—ময়নাতদন্ত ও তদন্তেই বেরিয়ে আসবে প্রকৃত রহস্য

বাবার বাড়ি যাওয়ার পথিমধ্যে ঘাতক ট্রাক কেড়ে নিলো বৃদ্ধার প্রাণ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
পায়ে হেঁটে পাশের গ্রাম বাবার বাড়ি যাচ্ছিল বৃদ্ধা ফাতেমা পিছন থেকে একটি সিমেন্ট ভর্তি দশ চাকার ট্রাক সজোরে ধাক্কা দিলে ট্রাকের সামনের চাকায় পিষ্ট হয়ে মুখ মন্ডলসহ সমস্ত শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় ফাতেমার। আর বাবার বাড়ি যাওয়া হলোনা তার।

প্রথমে তাকে কেউ চিনতে পারেনি। পরে তার ছেলে এসে মায়ের হাত, পায়ের জুতা ও শাড়ি দেখে শনাক্ত করে সে তার মা। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পীরগঞ্জ- রাণীশংকৈল মহাসড়কের পুরাতন সেন্টার নামক স্থানে বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ফাতেমা বেগম (৬০)উপজেলার গোগর মাঝাটলা গ্রামের আজিজুর হমানের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন দুপুরে প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির একটি দশ চাকা বিশিষ্ট ট্রাক যার নং ঢাকা মেট্রো -উ ১১-৩৪১৭। ট্রাকের চালক পাবনা জেলার আমিনপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের সন্তেষ শেখের ছেলে ওসমান আলী(৪২)।

সে প্রিমিয়ার সিমেন্ট ভর্তি ট্রাক নিয়ে রাণীশংকৈল যাওয়ার পথে পুরাতন সেন্টার নামক স্থানে পথচারী ফাতেমা বেগমকে পিছন থেকে সজোরে ধাক্কা দিলে সামনের চাকায় পিষ্ট হয়ে ফাতেমার মুখ মন্ডলসহ দেহ খন্ড-বিখন্ড হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে, ঘাতক ট্রাক ও চালককে আটক করেন। নিহতের ছেলে কালাম বলেন, আমার মা আজ দুপুরে পায়ে হেঁটে পাশের গ্রাম সহোদর নানী বাড়ি যাচ্ছিল।

এ ব্যাপারে রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। চালকসহ ঘাতক ট্রাকটি থানা হেফাজতে রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD