1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল কিশোর গ্যাং ‘সম্রাটসহ তিনজন আটক, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত ৩ পুলিশ জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন অসহায় মানুষের মুখে হাসি: আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে ৯৭৩ পরিবার পেল ভিজিএফ চাল সাভারে বাসে ভয়াবহ আগুন অস্ত্রভাণ্ডার থেকে ৬টি পারমাণবিক বোমা হারিয়ে যাওয়ায়, শঙ্কায় যুক্তরাষ্ট্র ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদের প্রথম অধিবেশনে থাকছেন নাফিজের লাশ বহনকারী সেই রিকশাচালক রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির দর্শক ফোরামের ইফতার মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আশুলিয়ায় টেন্ডারের আগেই নিজেকে ইজারাদার দাবি

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ||
ঢাকার আশুলিয়ায় ঐতিহ্যবাহি নরসিংহপুর বটতলা গরুর হাটের টেন্ডারের আগেই নিজেকে ইজারাদার দাবী করেন থানা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হাসান কবির। এতে করে গরুর হাটের অন্য আবেদনকারীদের মাঝে এক প্রকার মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বুধবার (৫ জুন) সরেজমিনে ঘুরে এই স্বেচ্ছাসেবক লীগ নেতার ইজারাদারের নাম সম্বলিত ব্যানার সাঁটানোর এমন চিত্র দেখা যায়। এরপরে সে মুঠফোনে নিজেকে ওই হাটের ইজারাদার দাবী করেন। অথচ, গরুর হাটের টেন্ডার কবে এবিষয়ে তিনি কিছুই জানেন না।

হাসান কবির বলেন, নরসিংহপুর গরুর হাটের ইজারাদার আমি। টেন্ডার হয়েছে কিনা বা টেন্ডার কবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, টেন্ডার কবে আমি জানি না। টেন্ডার ছাড়া আপনি কিভাবে নিজেকে ইজারাদার দাবী করেন এই প্রশ্নের উত্তরে সবই এমপি সাহেব, সব ব্যবস্থা করে দিয়েছেন এবং এমপি সাহেব গরুর হাট করতে বলেছেন বলে এই স্বেচ্ছাসেবক লীগ নেতা জানান। আগামী রোববার এই হাটকে ঘিরে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে বলেও তিনি আরও জানান।

এদিকে গরুর হাটের অন্য আবেদনকারীরা বলেন, আমরা সরকারি নির্দেশনা মেনেই সব কিছু করেছি। আগামী ৯ই মে টেন্ডার হবে। টেন্ডার যে পাবে আমাদের কোন সমস্যা নেই। অথচ, হাসান কবির নামে এক ব্যাক্তি টেন্ডারের আগেই নিজেকে ইজারাদার দাবী করে বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এটা কিভাবে সম্ভব আমাদের বোধগম্য নয়। এবিষয়ে আমরা প্রশাসন মহলের সুদৃষ্টি কামনা করছি।

এবিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্র বলেন, টেন্ডারের আগে কেউ নিজেকে ইজারাদার দাবী করতে পারবে না। এটা কোনভাবেই সম্ভব নয়। নিষেধ করা হবে এবং খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD