1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল কিশোর গ্যাং ‘সম্রাটসহ তিনজন আটক, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত ৩ পুলিশ জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন অসহায় মানুষের মুখে হাসি: আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে ৯৭৩ পরিবার পেল ভিজিএফ চাল সাভারে বাসে ভয়াবহ আগুন অস্ত্রভাণ্ডার থেকে ৬টি পারমাণবিক বোমা হারিয়ে যাওয়ায়, শঙ্কায় যুক্তরাষ্ট্র ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদের প্রথম অধিবেশনে থাকছেন নাফিজের লাশ বহনকারী সেই রিকশাচালক রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির দর্শক ফোরামের ইফতার মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কুমিল্লায় বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কুমিল্লা জেলা ও মহানগর শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধিঃ
“অস্তিত্বের লড়াইয়ে আসুন, সবাই ঐক্যবদ্ধ হই” – এ শ্লোগান সামনে রেখে শুক্রবার (৭জুন) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা রাণীর বাজার মর্ডাণ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কুমিল্লা জেলা ও মহানগর শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কুমিল্লা মহানগর শাখার আহবায়ক শ্যামল কুমার কুন্ডু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত এবং প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব শিমুল সাহা।

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা নির্মল পাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কমল চন্দ খোকন ও এডভোকেট বিকাশ চন্দ্র সাহা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ড. সন্তোষ কুমার দেব, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সুবল ঘোষ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিল্লোল সরকার, সাংগঠনিক সম্পাদক অমিত বসু, সমাজ কল্যাণ সম্পাদক দীপন বণিক আকাশ ও সহ-সাংগঠনিক সম্পাদক আশিষ সরকার প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আহবায়ক উজ্জ্বল রায়। আলোচনাসভা শুরুর আগে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সভাস্থলে এসে শেষ হয়। এরপর জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি পঙ্কজ সাহা।

এছাড়াও মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রতন চন্দ্র দাস, বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা ইউনিট এর সাধারণ সম্পাদক এডভোকেট সুবীর নন্দী বাবু, এডভোকেট মানিক ভৌমিক ও বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা ইউনিট এর যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার প্রমুখ। এসময় জেলা ও উপজেলা হতে আগত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদের প্রায় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ওই সভায় বিকাশ পাল লিটনকে সভাপতি, উজ্জ্বল রায়কে সিনিয়র সহ-সভাপতি ও শ্যামল দে কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কুমিল্লা জেলা কমিটি এবং এডভোকেট আশিষ ভৌমিককে সভাপতি ও বিকাশ দাসকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কুমিল্লা মহানগর কমিটি ঘোষণা করেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব শিমুল সাহা।

এসময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, যুগ্ম সাধারণ সম্পাদক কমল চন্দ খোকন ও আইটি সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল পালসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD