1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শান্তির প্রত্যাশায় রায়পুরাবাসী, থামছে না আধিপত্যের দ্বন্দ্ব আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত নরসিংদী বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন আশুলিয়ার বাড়ইপাড়া–পূর্ব দারোগাবাড়ি সংযোগ সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম গৌরনদীতে সাংবাদিক পরিচয় ব্যবহার করে অনৈতিক আচরন ও ভয়ভীতির অভিযোগ মুসিয়ালার গোলে ব্যবধান বাড়াল জার্মানি

রাণীশংকৈলে ২১০০ কৃষকের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলতি খরিপ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী( উচ্চ ফলনশীল) রোপা আমন ধানবীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২০ জুন) কৃষি অফিস চত্বরে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আহম্মেদ হোসেন বিপ্লব।

বিশেষ অতিথি ছিলেন নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন আক্তার। এ ছাড়াও অনুষ্ঠানে কৃষি দপ্তরের অন্য কর্মকর্তা,কৃষক ও প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও মোবারক আলী প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন- কৃষি অফিসার সহীদুল ইসলাম।

তিনি তার বক্তব্যে কৃষি ও কৃষকদের উন্নয়নে সরকারের এ প্রণোদনা কার্যক্রমের বিস্তরিত থত্য উপস্থাপনা করেন। পরে উপস্থিত কৃষকদের মাঝে প্রত্যেককে ৫ কেজি ধানবীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেয়া হয়। কৃষি অফিস সূত্র জানায় এ মৌসুমে উপজেলায় ২১০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এ সার ও বীজ দেয়া হবে। সঞ্চালনা করেন উপ সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD