1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গৌরনদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মাদক-সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে খাঞ্জাপুরে সামাজিক সংগঠনের উদ্যোগ গৌরনদীতে বিপুল পরিমাণ  ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে আটক ২ গৌরনদীতে ‘স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং’ সভা অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান ধামরাইয়ে পিস্তল ঠেকিয়ে নৈশপ্রহরীকে জিম্মি করে ১২ লাখ টাকার মালামাল লুট গৌরনদীর খাঞ্জাপুরে মোটর শোভাযাত্রায় মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলজ গাছের চারা বিতরণ

মেহেরপুরে মানহীন ধান বীজ বিক্রির অভিযোগে জরিমানা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে
মেহেরপুরে মানহীন ধান বীজ বিক্রির অভিযোগে জরিমানা

মেহেরপুর: বিভিন্ন অননুমোদিত ও মানহীন ধান বীজ বিক্রির অভিযোগে মেসার্স আরমান বীজ ভাণ্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অননুমোদিত বিভিন্ন কোম্পানির ৭৩০ প্যাকেট লাল স্বর্ণ জাতের বীজ ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৩ জুন) দুপুরে সদর উপজেলার রাজনগর গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাজিব হাসান।

মেহেরপুর জেলা বীজ প্রত্যয়ন অফিসার রঞ্জন কুমার প্রামানিক ও মেহেরপুর সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া এসময় উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান, গোপন সংবাদে জানতে পেরে রাজনরগর গ্রামের আরমান বীজ ভাণ্ডর থেকে ধানের বিভিন্ন জাতের বীজ বরিশালের বিক্রির জন্য ট্রাকযোগে নেওয়া হচ্ছে। অননুমোদিত এসব বীজ মানহীন। পরে সেখানে অভিযান চালিয়ে এক ট্রাক বীজ জব্দ করা হয়। এদের মধ্যে অনুমোদনহীন লাল স্বর্ণ জাতের বীজ রয়েছে ১০ কেজি ওজনের ৭৩০ বস্তা, এছাড়াও ব্রী ধান ৮৭, বি.আর ১০, বি.আর ১১ এর এক হাজার ৬০০ বস্তা বীজ।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধভাবে ভারতীয় লাল স্বর্ণ জাতের বীজ রাখার দায়ে বীজ আইনে আরমান আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গোডাউনে থাকা ৭৩০ বস্তা ভারতীয় লাল স্বর্ণ জাতের বীজ ধ্বংস অথবা প্রাণিখাদ্য হিসেবে ব্যবহারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বাকি এক ট্রাক বীজ ট্রাকসহ জব্দ দেখানো হয়।

তিনি আরও জানান, বীজগুলোর নমুনা সংগ্রহ করে পাঠানো হবে ঢাকার কেন্দ্রীয় বীজ পরীক্ষাগারে। ফলাফল মানসম্মত হলে আরমান বীজ ভাণ্ডারের মালিককে বীজ ফেরত দেওয়া হবে। ফলাফল মানসম্মত না হলে বাকি বীজগুলো প্রাণিখাদ্য ও ধ্বংস করার নির্দেশ দেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD