1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার মুহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত আশুলিয়ার তাজপুরে ৯৫ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় নারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত নিউইয়র্কে “আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল”-এর জমকালো উদ্বোধন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড়

আশুলিয়ায় বিয়ের প্রলোভনে নবম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি || ঢাকার আশুলিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণীর ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে সেই যুবকের একাধিক বিয়ের তথ্যও পেয়েছে পুলিশ।

শনিবার (৩০ জুন) সকালে আশুলিয়া থানা থেকে তাকে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার বিকালে ভুক্তভোগী ছাত্রীর অভিযোগের ভিত্তিতে আশুলিয়ার ডেন্ডাবর নতুন পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি কুষ্টিয়া জেলার কুমারখালীর থানার দূর্গাপুর গ্রামের হাসিবুল ইসলাম তারেক (২৩)। এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে তার বাবা আশরাফ আলী(৫০) ও মা হাসিনা বেগমকেও (৪২) আসামি করে মামলা দায়ের করেছে ভুক্তভোগী।

ভুক্তভোগী শিক্ষার্থী(১৫) আশুলিয়ার ডেন্ডাবর নতুন পাড়া এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারের সাথে বসবাস করে। সে স্থানীয় একটি বেসরকারি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

মামলার এজাহার থেকে জানা যায়, সেনাবাহিনীর সদস্য পরিচয়ে সেই শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তারেক। গত ফেব্রুয়ারি মাসে শিক্ষার্থীকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে সাদা স্ট্যাম্পে শিক্ষার্থীর স্বাক্ষর নেয় তারেক। পরে তাকে জানায় যে বিয়ে হয়ে গেছে। পরে তারেকের বাবা মা সেই শিক্ষার্থীর বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু মেয়ের বয়স কম হওয়ায় প্রস্তাব প্রত্যাখ্যান করে মেয়ের পরিবার। মেয়ের মা বাসায় না থাকার সুযোগে তারেক প্রায়ই সেই বাসায় গিয়ে মেয়েকে ধর্ষণ করে আসছিল। পরে তারেকের গতিবিধি সন্দেহজনক হলে খোঁজ নিয়ে জানা যায় সে সেনাবাহিনীর কোন সদস্য নন। সর্বশেষ ২৮ জুন সেই শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, আমরা তারেকের একাধিক বিয়ের কথা শুনেছি এবং দুটি বিয়ের প্রমাণ পেয়েছি। সেনা সদস্য পরিচয় দিয়েই এই অপরাধ করে আসছিল তারেক। তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD