1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ড্রিমল্যান্ড গেস্ট হাউজে ফের পুলিশের অভিযান, আটক ১৬ দুমকি থানায় এসআই নুরুজ্জামানের বিদায় সংবর্ধনা গৌরনদীতে টরকী বন্দর বহুতল আধুনিক জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন শান্তির প্রত্যাশায় রায়পুরাবাসী, থামছে না আধিপত্যের দ্বন্দ্ব আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত নরসিংদী বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন আশুলিয়ার বাড়ইপাড়া–পূর্ব দারোগাবাড়ি সংযোগ সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

যশোরের মনিরামপুরের তৃতীয় লিঙ্গের পলি ওরফে মঙ্গলী খাতুনকে হত্যার কথা স্বীকার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, যশোর :
যশোরের মনিরামপুরের তৃতীয় লিঙ্গের পলি ওরফে মঙ্গলী খাতুনকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তার প্রেমিক রমজান আলী বাবু। রোববার তাকে আদালতে নিলে তিনি হত্যার কথা স্বীকার করেন। পরে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল। বাবু মণিরামপুর উপজেলার কামালপুর গ্রামের আলী আহমদের ছেলে।

বাবু জানিয়েছেন, নিহত পলি ওরফে মঙ্গলী খাতুন ও তার বাড়ি একই এলাকায়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায় তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। মঙ্গলী সব সময় তাকে কাছে পেতে চায়তো। এতে রাজি না হলে তার উপর চাপ সৃষ্টি করতে থাকে। ফলে মঙ্গলীকে খুন করার জন্য পরিকল্পনা করা হয়।

ঘটনার দিন গত ২৭ জুন বিকেলে তার বাড়িতে এসেছিল মঙ্গলী। পরে বাসায় চলে যায়। রাতে তাকে আবার বাড়িতে ডেকে নিয়ে যায় মঙ্গলী। ঘুম ভেঙ্গে গেলে বাবুকে কাচে না পেয়ে মঙ্গলী তাকে আবার ডাক দেন। আবার পাশে এসে শুয়ে পড়েন বাবু। সুযোগ বুঝে মঙ্গলীকে গলা কেটে হত্যা করে ঘর থেকে টাকা, স্বর্ণের এবং রূপার অলংকার নিয়ে পালিয়ে চলে যায়। পরেরদিনে খবর পেয়ে মঙ্গলীর ভাই মিজানুর রহমান সহ পরিবারের অন্যরা গিয়ে দেখেন সে মৃত অবস্থায় পড়ে আছে।

বাবু বলেছেন, বন্ধু থেকে প্রেমিকা এবং ঘনিষ্ট সম্পর্ক ছিন্ন করতে না পেরে পরিকল্পনা মোতাবেক হত্যা করা হয় তৃতীয় লিঙ্গের পলি ওরফে মঙ্গলী খাতুনকে। এসময় মঙ্গলীর বাড়ি থেকে চুরি করা স্বর্ণালংকার ও মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে। গত ২৯ জুন বিকেলে যশোরের মুড়লী এলাকা থেকে গ্রেফতারের পরদিন হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছেন বাবু। এদিকে, বাবুর দেয়া তথ্যমতে তার বাড়ি থেকে মঙ্গলীর ব্যবহৃত স্বর্ণ ও রূপার অলংকার এবং টাকা উদ্ধার করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD