1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  7. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  8. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  9. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  10. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা জনস্বাস্থ্য ঝুঁকিতে রেখে মাংস বিক্রি, ধামরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় গৌরনদীতে সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে জহির উদ্দিন স্বপন গৌরনদী টিটিসির অধ্যক্ষ ও হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মাদকের স্বর্গরাজ্যে পরিণত গৌরনদী, জিরো টলারেন্স কতটা কার্যকর চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় নদী থেকে নারীর লাশ উদ্ধার

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তের কাঁটাতারের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) এর গুলিতে মোঃ রাজু (২৫) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হবার খবর পাওয়া গেছে।

শুক্রবার (৫ জুলাই) মধ্যরাতে ভারতের উত্তর দিনাজপুর গোয়ালপুকুর থানার তিনগাঁও ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালী ফতেহপুর মালদাইয়া পাড়া গ্রামের মো.হাবিবুর রহমান হবির ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়পলাশবাড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন মিয়া। স্থানীয়দের বরাত দিয়ে, বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফিরোজ কবির জানান, শুক্রবার ভোর রাতে রাজুসহ ৮-১০ জনের একটি দল অবৈধভাবে নাগরভিটা সীমান্তে ভারতের অভ্যন্তরে ১৫২তিনগাঁও মেইন পিলারের ৩৭৬/৫ কাছে গরু আনতে যান।

এ সময় উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানা সীমান্তের ৩৭৬/৫ এস পিলারের মাঝামাঝি এলাকায় পৌঁছালে তিনগাঁও ক্যাম্পের বিএসএফ’র সদস্যরা তাদেরকে লক্ষ করে গুলি ছোড়ে।

এ সময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও রাজু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। বিএসএফ রাজুর মরদেহ ভারতের গোয়ালপুকুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজীর আহম্মদ বলেন, গুলিবিদ্ধ হয়ে একজ মারা গেছে। বিষয়টি তিনি শুনেছেন। ঘটনার বিস্তারিত জানতে পতাকা বৈঠকের জন্য বিএসএফ এর কাছে প্রতিবাদ জানিয়ে পত্র প্রেরণ করা হয়েছে। বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD