1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
খাঞ্জাপুর ইউনিয়নকে চেয়ারম্যান চেয়ারম্যান প্রার্থী শওকত হাসান দুলাল নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে জনগণের পরিষদে পরিণত করার অঙ্গীকার প্রবাসীদের না বলা কষ্টের গল্প নিয়ে আসছে ‘কলিজারই পাখি’, মুক্তি ১২ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকছড়িতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা রাণীশংকৈলে সমবায় দিবস উদযাপন, সম্মাননা পেলেন সফল সমবায়ীরা কয়রায় জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা আমতলীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন আমতলীতে জাতীয় সমবায় দিবস পালন হরিরামপুরে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নার্গিস আক্তার লাইজুকে গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর ধামরাইয়ে টানা তৃতীয় রাতেও দাঁড়িয়ে থাকা বাসে আগুন ‘আমি ইসরাফিল, স্বতন্ত্র প্রার্থী’—কবিতার ভাষায় নির্বাচনী বার্তা দিলেন ইসরাফিল

জাবিতে ৯ম দিনের মতো শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি || অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহব্বানে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে মৌন মিছিল বের করেন শিক্ষকরা। মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন। পরবর্তীতে সমাজবিজ্ঞান অনুষদে এসে মিছিলটি শেষ হয়। মৌন মিছিল শেষে শিক্ষকরা শান্তিপূর্ণ অবস্থান গ্রহণের মাধ্যমে নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন।

চলমান শিক্ষক আন্দোলন নিয়ে ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রাব্বানী বলেন, “একটি রাষ্ট্রের সবগুলো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান একসাথে আন্দোলন করছে, শিক্ষার্থীরা মাঠে, শিক্ষকরা মাঠে অথচ রাষ্ট্র নীরব। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের থেকে গুরুত্বপূর্ণ কাজ কি হতে পারে? রাষ্ট্র আসলে কি করছে? শিক্ষকরা যে আন্দোলন করছে এটা একটি যৌক্তিক আন্দোলন, এটা কোনো বেতন-ভাতার আন্দোলন না, এটা দেশের উচ্চ শিক্ষায় যে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন। এই প্রত্যয় স্কিম যদি এতই ভাল হয় তাহলে আমলাদের, সেনাবাহিনীদের কেন এই স্কিমের আওতায় আনা হলো না। কেন শুরুতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই স্কিমের আওতায় নেওয়া হলো? প্রধানমন্ত্রীর তো নিজের এই সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসা উচিত ছিলো। কিন্তু তিনি শিক্ষক সমাজের প্রতি বিন্দু মাত্র সম্মান প্রদর্শন করছেন না!”

তিনি আরো বলেন, “চলমান ছাত্র আন্দোলনে আমার পূর্ণ সমর্থন রয়েছে৷ ২০১৮ তেও কোটা বিরোধী আন্দোলনে আমার নৈতিক সমর্থন ছিলো, এখনও আছে। আমি শিক্ষার্থীদের আহ্বান করবো, এই আন্দোলনে জয়ী না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য।”

অবস্থান কর্মসূচিতে জাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন বলেন , “আমাদের অলরেডি একটা পেনশন স্কিম আছে এবং সেটা নিয়ে আমরা সন্তুষ্ট। এটা নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই কিন্তু তারপরেও আমাদের কেন আরেকটি পেনশন স্কিমের আওতায় নেওয়া হলো। মাননীয় প্রধানমন্ত্রী এই পেনশন স্কিম চালু করার সময় বলেছিলেন সমাজের যারা পেনশনের বাইরে তাদের জন্য এই পেনশন স্কিম কিন্তু আমরা তো পেনশন পাই তাহলে আমাদেরকে কেন এই প্রত্যয় স্কিমের আওতায় আনা হলো। আমরা এখানে যারা আন্দোলন করছি তারা কিন্তু এই পেনশন স্কিমের বাইরে, আমাদের আন্দোলনটা মূলত পরবর্তী প্রজন্মের জন্য। এই পেনশন স্কিম বহাল থাকলে পরবর্তীতে মেধাবীরা আর শিক্ষকতা পেশায় আসতে চাইবে না। যার ফলে দেশ একটা বড় ক্ষতির সম্মুখীন হবে।”

এসময় তিনি চলমান ছাত্র আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, “আমাদের ছাত্ররা রাস্তায় আন্দোলন করছে, আমরা চাই এর সুষ্ঠু একটা সমাধান হোক। পরবর্তী শুনানিতে যেন ছাত্রদের পক্ষে হাইকোর্ট থেকে রায় আসে। মাননীয় প্রধানমন্ত্রী যে পরিপত্র জারি করেছিল সেটাই যেন বহাল থাকে।”

পরে দুপুর ১টায় আগামীকালের কর্মসূচি ঘোষণা এবং সমাপনী বক্তব্য প্রদানের মাধ্যমে আজকের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD