1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা আর্জেন্টিনার স্কাল ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক দূত হলেন ডালটন জহির ভাইরাল ভিডিও ঘিরে আশুলিয়ার ধামসোনায় চাঞ্চল্য, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ফোরামের উপদেষ্টার ছেলের মৃত্যু গৌরনদীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ​জার্মানিতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের ‘রক্তে জুলাই’: যুক্ত হচ্ছেন আসিফ মাহমুদ ও মোস্তফা সরয়ার ফারুকীসহ বিশিষ্টজনেরা আধুনিক নির্মাণ, হৃদয়ছোঁয়া গল্প ও দৃষ্টিনন্দন চিত্রায়ণে দর্শকদের মন জয় করতে আসছে NH Cinematic BD-এর নতুন আয়োজন মানিকছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, সভাপতি পারদর্শী বড়ুয়া কয়রায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

রাণীশংকৈলে নিখোঁজ হওয়া ৪ মাদ্রাসা শিক্ষার্থী উদ্ধার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিণিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিখোঁজের ৩ দিন পর ৪ জন মাদ্রাসা8শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। গত ৮ জুলাই রাণীশংকৈল থানার একটি চৌকস টিম ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানা পুলিশের সহযোগিতায় কলাপাগলা আবাসিক এলাকার একটি মুরগির ফার্ম থেকে ওই ৪ শিক্ষার্থীকে উদ্ধার করে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা বুধবার (১০ জুলাই) দুপুরে প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, উপজেলার নেকমরদ ইউনিয়নের ভবানীপুর কওমী এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় অধ্যায়নরত থেকে ওই ৪ শিক্ষার্থী ৩ দিন আগে নিখোঁজ হয়।

উদ্ধারকৃত শিক্ষার্থীরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার ফতেপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে নাদিম ইসলাম (১৪) রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের রাতোর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান (১৫) একই উপজেলার ফড়িংগাদিঘি গ্রামের মৃত লিটনের ছেলে রাফিজুল ইসলাম (১৪) এবং একই উপজেলার টাঙাগজ গ্রামের আইনুল হকের ছেলে হাবিবুর রহমান (১৩)।

ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের দেয়া প্রতিবেদন ও রাণীশংকৈল থানা পুলিশ সুত্রে জানা গেছে,গত ৬ জুলাই ওই মাদ্রাসা থেকে ওই ৪ শিক্ষার্থী নিখোঁজ হয়। ওই দিনেই ওই মাদ্রাসা সুপার রমজান আলী এ নিয়ে রাণীশংকৈল থানায় একটি লিখিত অভিযোগ করেন।

প্রেক্ষিতে জেলা পুলিশ সুপার রাণীশংকৈল থানা পুলিশকে নির্দেশ দিলে তারা ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থেকে তাদের উদ্ধার করতে সক্ষম হয়। রাণীশংকৈল থানার ওসি আরো জানান, ওই ৪ শিক্ষার্থী মাদ্রাসার পড়াশোনার চাপ নিতে না পাড়ায় মাদ্রাসা থেকে পালিয়েছিল।পালিয়ে তারা হালুয়াঘাট থেকে পরিবারের সঙ্গে ফোনে তাদের অবস্থান জানিয়েছিল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD