1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  4. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  5. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  6. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  7. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  8. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  9. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় গৌরনদীতে সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে জহির উদ্দিন স্বপন গৌরনদী টিটিসির অধ্যক্ষ ও হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মাদকের স্বর্গরাজ্যে পরিণত গৌরনদী, জিরো টলারেন্স কতটা কার্যকর চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় নদী থেকে নারীর লাশ উদ্ধার ড. মঈন খানের মন্ত্রীত্বে উচ্ছ্বসিত পলাশবাসী কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: শনিবার দেশে ফিরছে ৬ মরদেহ নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার

কোটা নিয়ে হাইকোর্টের রায়ে ৪ সপ্তাহের স্থিতাবস্থা

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ে চার সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। অর্থাৎ হাইকোর্টের দেওয়া রায়ের আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় থাকবে।

এ বিষয়ে আগামী ৭ আগস্ট পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ। পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ আজ বুধবার এ স্থিতাবস্থা জারি করেন।

এ তথ্য নিশ্চিত করে অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন।

আপিল বিভাগের এই আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালের জারি করা পরিপত্র বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

এদিকে আদেশের আগে প্রধান বিচারপতি শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, অনেক হয়েছে। এখন যার যার ক্লাসে মনোনিবেশ করুন।

প্রধান বিচারপতি আরও বলেন, হাইকোর্টের দেওয়া রায়ের ওপর চার সপ্তাহের স্থিতিবস্থা থাকবে। পূর্ণাঙ্গ রায় পাওয়া গেলে কোটা সংক্রান্ত বিষয়ে শুনানি হবে। সে পর্যন্ত হাইকোর্টের রায় ওপর স্থিতিবস্থা থাকবে।

শুনানিতে আদালত বলেন, ‘আমরা দুই পক্ষের কথা শুনব। আমি আগেও বলেছি, আন্দোলন করে রায় পরিবর্তন করা যাবে না। আন্দোলনকারীদের মতামত থাকতে পারে, তারা যদি আইনজীবীর মাধ্যমে আমাদের কাছে আসেন তাহলে আমরা তাদের কথা শুনব। এবং তাদের ন্যায্য অধিকার বিবেচনা করব। কিন্তু এটা নিয়ে রাজপথে আন্দোলন করা যাবে না, পরিবেশ নষ্ট করা যাবে না।’ আন্দোলনকারীদের যার যার পাঠে মনোনিবেশ করার আহ্বান জানান প্রধান বিচারপতি।

এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে আজ বুধবার সকাল থেকে সারাদেশে সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সকাল পৌনে ১০ থেকে রাজধানীর শাহবাগ, শিক্ষা চত্বর, সায়েন্সল্যাব, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভার, মহাখালীতে সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়া  ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD