1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়া মডেল প্রেসক্লাবের ২১ সদস্য বিশিষ্ট প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী কমিটি ঘোষণা লন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যৌন নিপীড়ন মামলায় আত্মসমর্পণ করলেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২৫ নরসিংদী স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার আশুলিয়ায় ফুটপাত দখল, জামগড়া থেকে চৌরাস্তা হকারদের নিয়ন্ত্রণে ‎গৌরনদীতে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন: ৬১৩ পরিবার অন্তর্ভুক্ত ‎ গৌরনদীতে মেয়র হিসেবে এ্যাডভোকেট এস. এম. মনিরুজ্জামানকে দেখতে চায় পৌরবাসী রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার সাভার-আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ৫

সরাইলে আশুতোষ চক্রবর্ত্তী মেধাবৃত্তি প্রদান

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ম বারের মতো ‘আশুতোষ চক্রবর্ত্তী স্মারক শিক্ষাবৃত্তি’ অনুষ্ঠিত হয়েছে । সরাইল উপজেলার স্বাধীনতা হলে শনিবার (১৩ জুলাই) এই বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। স্বর্গীয় আশুতোষ চক্রবর্ত্তীর পরিবারের পক্ষ থেকে বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও সরাইল ও আশুগঞ্জ উপজেলার ১৩টি শীর্ষস্থানীয় স্কুলের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের পাশাপাশি সরাইলের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়া সরাইলের বিভিন্ন কৃতি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় ভর্তিতে সাফল্যের জন্য তাদের সংবর্ধিত করা হয়। মোট ১০০ জন শিক্ষার্থীকে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

আর্থিক অনুদানের পাশাপাশি প্রত্যেক বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীকে মেডেল, ক্রেষ্ট, সার্টিফিকেট ও গিফ্ট বক্স প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট এবং দায়িত্বপ্রাপ্ত বিচারপতি ও মনিটরিং কমিটি র্ফ সাবঅর্ডিনেট কোর্টস্, চট্টগ্রাম-২ বিচারপতি মোঃ কামরুল হোসেন মোল্লা। তিনি তাঁর বক্তব্যে ছাত্র-ছাত্রীদের পড়াশুনার প্রতি অধিক মনোযোগী হবার উপদেশ দেন। তিনি বলেন,শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না তাই শিক্ষা ব্যবস্থার উপর সর্বোচ্চ জোর দিতে হবে।

প্রধান অতিথি এমন একটি নান্দনিক ও ছাত্র-ছাত্রীদেরকে উৎসাহ মূলক বৃত্তি প্রদানের জন্য স্বর্গীয় আশুতোষ চক্রবর্ত্তীর পরিবারকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক এবং আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তির প্রধান উদ্যোক্তা ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী। স্বর্গীয় আশুতোষ চক্রবর্ত্তীর স্ত্রী ও বৃত্তি অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা পুষ্প চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব-অনার হিসেবে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ মোঃ শহীদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বিপিএম (সেবা) এবং ব্রাহ্মণবাড়িয়ার ১ম যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ নজরুল ইসলাম। এসময় সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবা উল আলম ভূঁইয়া, সরাইল সার্কেল এর সহকারী পুলিশ সুপার মোঃ রকিবুল হাসান এবং সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ এমরানুল ইসলামসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের লোকজন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD