1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যৌন নিপীড়ন মামলায় আত্মসমর্পণ করলেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২৫ নরসিংদী স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার আশুলিয়ায় ফুটপাত দখল, জামগড়া থেকে চৌরাস্তা হকারদের নিয়ন্ত্রণে ‎গৌরনদীতে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন: ৬১৩ পরিবার অন্তর্ভুক্ত ‎ গৌরনদীতে মেয়র হিসেবে এ্যাডভোকেট এস. এম. মনিরুজ্জামানকে দেখতে চায় পৌরবাসী রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার সাভার-আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ৫ মুন্সীগঞ্জ পৌরসভার করবৃদ্ধির প্রতিবাদে নাগরিক-বন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত

রাণীশংকৈলে এলজিইডি’র RERMP-3 নারী কর্মীদের সঞ্চয়ের চেক ও সনদ বিতরণ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি (RERMP-3) প্রকল্পের আওতায় ৮০ জন নারী কর্মীর ৪ বছরের সঞ্চয়কৃত প্রায় ৯৫ লাখ ৬৫ হাজার ৬শ’ টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। রোববার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সহকারী কমিশনার (ভূমি) আর্নিকা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী আনিসুর রহমানের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও ৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব, জেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস,উপজেলা ভাইস চেয়ারম্যান, সোহেল রানা ও সারমিন আক্তার, ওসি জনাব জয়ন্ত কুমার সাহা, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জনাব আবু তাহের, ইউপি চেয়ারম্যান আবুল কালাম, আবুল হোসেন, জীতেন্দনাথ বর্ম্মন, আব্দুল বারী,মতিউর রহমান মতি, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, দৈনিক কালের কন্ঠ পত্রিকার প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক ব্যাক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৮০ জন নারী কর্মী প্রত্যেকে অতিথিদের কাছ থেকে ১ লক্ষ ১৯ হাজার ৭ শত ৭৭ টাকার চেক ও সনদপত্র গ্রহণ করেন। এসব অর্থিক চেক ও সনদ পেয়ে উপকারভোগীরা উপজেলা প্রকৌশলী অধিদপ্তর ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD