1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ছেলের বিয়েতে মন্ত্রীর আথিতিয়তায় মুগ্ধ হলেন গৌরনদী- আগৈলঝাড়ার সরকারি কর্মকর্তারা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পুত্রের বিবাহ উপলক্ষে সেনাকুঞ্জে ব্যস্ত প্রস্তুতি, গৌরনদীর প্রশাসনিক কর্মকর্তারা। ভালোবাসার মানুষ’ নিয়ে আসছেন শিমুল হাসান, প্রকাশ পাচ্ছে আজ সন্ধ্যা ৬টায় রাজধানীতে জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা রাফিনিয়াকে ছাড়াই নকআউট অভিযান শুরু ব্রাজিলের ঠাকুরগাঁও জেলা প্রশাসকের রাণীশংকৈল উপজেলা পরিদর্শন:উন্নয়ন, শিক্ষা ও জনসেবায় গুরুত্বারোপ বিএমএসএফ প্রতিনিধি দল আজ স্বাস্থ্য অধিদপ্তরে যাচ্ছেন গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার মুহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত

মাদারীপুরের কালকিনিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৭৭ বার পড়া হয়েছে

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার:
মাদারীপুরের কালকিনিতে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট (বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট (বালিকা) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুলাই) বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় মাঠে টুর্নামেন্ট দু’টির ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে উওর শিকারমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে উত্তর কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে ৯৫ নং কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ৩৪ নং ডাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের সভাপতিত্বে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার পাল,কালকিনি উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মাহবুবা ইসলাম,উপজেলা শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান,কালকিনি থানার তদন্ত ওসি মারগুব তৌহিদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ,সাংবাদিকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি পেশার ফুটবল প্রেমী দর্শকবৃন্দ প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD