1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে নির্মাণাধীন ব্রিজ ধসে পড়ার ঘটনা তদন্তে ২ কমিটি আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা আর্জেন্টিনার স্কাল ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক দূত হলেন ডালটন জহির ভাইরাল ভিডিও ঘিরে আশুলিয়ার ধামসোনায় চাঞ্চল্য, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ফোরামের উপদেষ্টার ছেলের মৃত্যু গৌরনদীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ​জার্মানিতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের ‘রক্তে জুলাই’: যুক্ত হচ্ছেন আসিফ মাহমুদ ও মোস্তফা সরয়ার ফারুকীসহ বিশিষ্টজনেরা আধুনিক নির্মাণ, হৃদয়ছোঁয়া গল্প ও দৃষ্টিনন্দন চিত্রায়ণে দর্শকদের মন জয় করতে আসছে NH Cinematic BD-এর নতুন আয়োজন মানিকছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, সভাপতি পারদর্শী বড়ুয়া

রাণীশংকৈলে কুখ্যাত রাজ্জাক চোর গ্রেফতার; ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কুখ্যাত আন্তঃজেলা মোটরসাইকেল চুরি চক্রের মূলহোতা ও ৪৮টি চুরিসহ বিভিন্ন মামলার দুর্ধর্ষ আসামী মো.আব্দুর রাজ্জাক(৫৩) ও তার এক সহযোগী সোলেমান আলী (৩০)কে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ। এছাড়াও ৩ টি চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সোমবার (২৯ জুলাই) সহকারী পুলিশ সুপার (সার্কেল রাণীশংকৈল) ফারুক আহমেদ এর নেতৃত্বে রানীশংকৈল থানার একটি চৌকস অভিযানিক টিম প্রায় ১৪ ঘন্টা অভিযান চালিয়ে রাণীশংকৈল পৌরশহর থেকে রাজ্জাক চোরকে আটক করে। এরপর তার সহযোগীকেও আটক করা হয়। পরে আটককৃত চোর চক্রের ওই দু’জনের দেয়া তথ্য মতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ৩ টি চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করে। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা এদিন সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন। আব্দুর রাজ্জাক রানীশংকৈল পৌর শহরের ভান্ডারা মহল্লার মকবুল হোসেনের ছেলে ও সোলেমান আলী পাশ্ববর্তী হরিপুর উপজেলার পশ্চিম বনগাঁও গ্রামের সফিজুল হকের ছেলে। রানীশংকৈল থানা পুলিশ জানায়, উপজেলার বেলাল হোসেন নামে এক ব্যক্তির ব্যবহ্নত একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল চুরি হয়। মর্মে তিনি সন্দেহভাজন হিসাবে রাজ্জাকসহ অজ্ঞাতনামা মোটরসাইকেল চোরদের নামে থানায় একটি চুরি মামলা দায়ের করেন। প্রেক্ষিতে পুলিশি অভিযানে ওই দু’জন চোরকে আটকসহ ৩টি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

রানীশংকৈল থানার সহকারী পুলিশ সুপার (সার্কেল) ফারুক আহমেদ বলেন, “চোরাই মোটরসাইকেল ও চোর চক্রের মূলহোতা রাজ্জাকসহ ২ সদস্যকে আটক করে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য বেশ কিছু অভিযান পরিচালনা করা হয়েছে।এরা পরিকল্পিত ভাবে জেলার বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষের মোটরসাইকেল চুরি করে থাকে। অভিযোগের ভিত্তিতে তাদের ধরতে আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে আটক করতে সক্ষম হই।

এদিন বিকালে আসামীদেরকে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD