1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ক্ষমতার অপব্যবহার না করতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করলেন তথ্যমন্ত্রী ‎গৌরনদীতে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর উপস্থিতিতে বৃক্ষমেলা উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা-ক্রীড়া সামগ্রী বিতরণ” ধামরাইয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু বন্যাদুর্গত মানুষের পাশে ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রাম ও কক্সবাজারে ত্রাণ বিতরণ কয়রায় মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ,মাথায় ঋণের বোঝা,জীবনের চরম ট্র্যাজেডিতে আত্মহত্যা করেছে ইউপি সদস্য আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী প্রফেসর ড. রামদুলাল রায়ের রোগ মুক্তির জন্য গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত ধামরাইয়ে দেবরবধূকে ধর্ষণের অভিযোগে ভাসুরের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বদলে প্রভাব বিস্তারের অভিযোগ, গাংনীর কাজীপুরে আলোচনায় টুটুল

মানিকছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে ৩০ জুলাই-৫ আগস্ট পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে গৃহীত কার্যক্রম বিষয়ে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মতবিনিময় সভা করেছেন মানিকছড়ি উপজেলায় মৎস্য দপ্তর।

মঙ্গলবার বিকেল ৪টায় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদকর্মীদের উপস্থিতিতে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে মৎস্য উৎপাদন ও চাহিদা এবং মৎস্য বিভাগের গৃহীত নানা কর্মসূচী নিয়ে বিস্তারিত তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার সরকার।

তিনি জানান, উপজেলায় মাছের চাহিদা ১৩ মেট্রিক টন এবং উৎপাদন মাত্র ৪মেট্রিক টন। জনপদে পুকুর,ক্রীক বা লেক কম হওয়ার কারণে উৎপাদন কম। যার ফলে চাহিদার দ্বিগুণ মাছ সমতল থেকে আনতে হয়। এতে ভোক্তা পর্যায়ে ব্যয় বেড়ে যায়। জনপদে মৎস্য চাষবৃদ্ধিসহ হালদার পরিবেশ রক্ষায় সকলের এগিয়ে আসার প্রয়োজন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সংবাদকর্মী অংগ্য মারমা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD