1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু বন্যাদুর্গত মানুষের পাশে ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রাম ও কক্সবাজারে ত্রাণ বিতরণ কয়রায় মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ,মাথায় ঋণের বোঝা,জীবনের চরম ট্র্যাজেডিতে আত্মহত্যা করেছে ইউপি সদস্য আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী প্রফেসর ড. রামদুলাল রায়ের রোগ মুক্তির জন্য গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত ধামরাইয়ে দেবরবধূকে ধর্ষণের অভিযোগে ভাসুরের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বদলে প্রভাব বিস্তারের অভিযোগ, গাংনীর কাজীপুরে আলোচনায় টুটুল ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ গৌরনদীতে নির্মাণাধীন ব্রিজ ধসে পড়ার ঘটনা তদন্তে ২ কমিটি

রাণীশংকৈলে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে বুধবার (৩১ জুলাই) সকালে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।“ভরব মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’’এ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিষদ চত্বরে বেলুন উড়ানো শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বর পুকুরে বিভিন্ন জাতের মাছের চারা অবমুক্ত করা হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান, ইউএনও, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন আক্তার,পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ হাসান আলী নবাব, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সিনিয়র সাংবাদিক আনোয়ারুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, বিশিষ্ট মৎস্য চাষী, এ জেড আবু সুলতান ও আনোয়ারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য অফিসার আব্দুল জলিল।

এছাড়াও অনুষ্ঠানে বিভন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, মৎস্যচাষী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে ৩ জন মৎস্য চাষীকে বিশেষ অবদানের জন্য পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক দেওয়া হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD