1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার তাজপুরে ৯৫ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় নারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত নিউইয়র্কে “আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল”-এর জমকালো উদ্বোধন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড় গৌরনদীতে জনতার মেয়র হতে চান আলাউদ্দিন ভূইয়া গৌরনদীতে মাদকমুক্ত যুব সমাজ গঠনে কাজী ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ

টাকা দিলেই মিলছে সরকারি জমি ব্যক্তির নামে নামজারি!

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের ডাসারে টাকা দিলেই মিলছে সরকারি খাসজমি ব্যক্তি মালিকানায় মিউটেশন। নামজারি ও খাজনার দাখিলায়ও অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. গোলাম মাওলার বিরুদ্ধে।

বৃহস্পতিবার(১ আগস্ট) সরেজমিনে ডাসার ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে জানাগেছে, ডাসার উপজেলার আইসার মৌজায় সরকারি “ক” তফসিলের ৭৮৮ নং দাগে তিনটি খতিয়ানের মধ্যে সরকারি ১/১ “ক” তফসিলের জমির মধ্যে ৯ শতাংশ জমি মোটা অংকের টাকার বিনিময়ে বিপুল সরকারের নামে মিউটেশন করে দেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. গোলাম মাওলা। এতে করে সরকারি খাস জমি হয়ে যায় ব্যক্তির। এসব অপকর্ম করছেন তিনি ২০১৮ সালে ডাসার ইউনিয়ন ভূমি অফিসে থাকাকালীন সময়ে। বর্তমানে ওই ভূমি কর্মকর্তার কর্মস্থল গোপালপুর ইউনিয়ন ভূমি অফিস। সেখানে গিয়েও নামজারি সহ খাজনার দাখিলা কেটেও নিচ্ছেন অতিরিক্ত টাকা। এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে প্রতিবেদককে বিভিন্ন প্রকার হুমকি সহ করেন খারাব আচারণ।

বিপুল সরকার জানান,তিনি ইউনিয়ন ভূমি অফিসে জমির খাজনা দিতে আসলে, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা গোলাম মাওলা বলেন, একটা জমি আছে আমি এই জমি মিউটেশন করে দিতে পারি চল্লিশ হাজার টাকা দিতে হবে। স্যারের কথামত চল্লিশ হাজার টাকা দিলে তিনি আমার নামে মিউটেশন করে দেন। মাত্র এক হাজার টাকা বাকি ছিল, তাও কাজীবাকাই ইউনিয়নে গিয়ে দিয়ে আসছি।

এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো.গোলাম মাওলা বলেন,খাস জমি মিউটেশন হয় না। ভুল হলে দেখবো। আমি কারও কাছ থেকে টাকা নিয়ে মিউটেশন করি নাই। খ তফসিলের জমি মিউটেশন করে দেওয়া হয়েছে। আর এতোকিছু জবাব আপনাদের দিব কেন, যা পারেন করেন। আমিও আপনাদের দেখে নিব।

স্থানীয়রা জানান, গোলাম মাওলা যে খানে যায়,সেখানে টাকা ছাড়া কোন কাজ করে না। ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. গোলাম মাওলাকে দিয়ে জমির খাজনা খারিজ,পর্চা,মিউটেশন করাতে বাড়তি টাকা পরিশোধ করতে হয়।বাড়তি টাকা দিতে ব্যর্থ হলে দিনের পর দিন হয়রানির শিকার হতে হয়।তার আচার ব্যবহারও ভালো না।

এ ব্যপারে কালকিনি উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মাহবুবা ইসলাম বলেন, সে যদি কোর্ট থেকে অর্ডার আনতে পারে,তাহলে তার নামে নামজারি হতে পারে।
নাহলে বাদ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD